কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) চ্যাটবট যেমন ChatGPT তথ্য জানার সহজ মাধ্যম হলেও, বিশেষজ্ঞরা সতর্ক করেছেন—অতিরিক্ত নির্ভরশীলতা বিপদ ডেকে আনতে পারে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, প্রতি পাঁচজন আমেরিকানের একজন স্বাস্থ্য পরামর্শের জন্য AI ব্যবহার করছেন। এমনকি ২৫% মানুষ থেরাপির পরিবর্তে চ্যাটবটকে বেছে নিচ্ছেন। তবে এর ঝুঁকিও কম নয়।
বিশেষজ্ঞদের মতে, কিছু সংবেদনশীল তথ্য কখনই ChatGPT বা অন্য কোনো চ্যাটবটের সঙ্গে শেয়ার করা উচিত নয়। এসব তথ্য জানতে চাইলে হতে পারে জেল-জরিমানা পর্যন্ত। জেনে নিন সেই ৭টি তথ্য সম্পর্কে। যেগুলো চ্যাটজিপিটির কাছে ভুলেও জানতে চাওয়া উচিত নয়।
বিজ্ঞাপন
১. ব্যক্তিগত তথ্য — নাম, ঠিকানা, ফোন নম্বর বা ই-মেইল।
২. আর্থিক তথ্য — ব্যাংক অ্যাকাউন্ট বা ক্রেডিট কার্ড নম্বর।
৩. পাসওয়ার্ড — যেকোনো লগইন বা অ্যাকাউন্টের পাসওয়ার্ড।
৪. গোপনীয় কথা — ব্যক্তিগত বা গোপনীয় অভিজ্ঞতা।
বিজ্ঞাপন
৫. চিকিৎসা বা স্বাস্থ্য পরামর্শ — AI ডাক্তার নয়, তাই স্বাস্থ্যগত পরামর্শ বা বিমা নম্বর শেয়ার করা যাবে না।
৬. স্পষ্ট কনটেন্ট — অনুপযুক্ত কনটেন্ট AI-তে শেয়ার করলে ব্যান হওয়ার ঝুঁকি আছে।
৭. অপ্রকাশযোগ্য তথ্য — এমন কিছু নয় যা পৃথিবীর সামনে ফাঁস হলে বিপদ হতে পারে।
আরও পড়ুন: ইউটিউবে ভিউ প্রতি আয় কত?
তাই AI ব্যবহার করার সময় সতর্ক থাকুন। তথ্য জানার কাজে এটি উপকারী হলেও সংবেদনশীল ডেটা দিলে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে।
এজেড




