রোববার, ১৭ মে, ২০২৬, ঢাকা

পকেটে ফোন রাখেন? ৯০% মানুষ জানেন না কী ভুল করছেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৭ মার্চ ২০২৫, ০৯:২৪ এএম

শেয়ার করুন:

smartphone

বেশিরভাগ মানুষ প্যান্টের পকেটে ফোন বহন করেন। বিশেষ করে পুরুষরা। মেয়েরা রাখেন ভ্যানিটি ব্যাগে। পকেটে ফোন রাখার ফলে স্বাস্থ্যঝূঁকি তৈরি হচ্ছে। একটি গবেষণায় জানা গিয়েছে, দীর্ঘস্থায়ী মানসিক চাপ থেকে ব্রেন টিউমার পর্যন্ত সব ধরনের আধুনিক রোগের জন্য দায়ী মোবাইল ফোন।

একটা সময় ছিল যখন হাতে গোনা কয়েকজনের মোবাইল ফোন ছিল। কিন্তু, এখন সবার হাতেই মোবাইল দেখতে পাওয়া যায়। মোবাইল আমাদের জীবনে নানা সুবিধা দিলেও স্বাস্থ্যগত ঝুঁকি অনেকটাই বাড়িয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় বিপদ হল ক্ষতিকারক তরঙ্গ বিকিরণ। কারণ, মোবাইল থেকে নির্গত রেডিয়েশন শরীরের অনেক ক্ষতি করে। বিশেষ করে মোবাইল সঙ্গে থাকাকালীন নানা বিপদ হতে পারে।


বিজ্ঞাপন


বর্তমানে মোবাইল শরীরেরই একটি অঙ্গ হয়ে গিয়েছে প্রায়। আমরা সবাই আমাদের পকেটে এটি বহন করি। গত কয়েক বছরে, অনেক রিপোর্ট এসেছে যে, পকেটে মোবাইল রাখা স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর, কারণ এটি অনেক বিপদ ডেকে আনে। প্যান্টের পকেটে রাখা মোবাইল ফোন পুরুষদের পুরুষত্বহীন করে তুলতে পারে বলেও দাবি করা হয়েছে। এই দাবি যে কোনও ব্যক্তির জন্যই খুব ভীতিকর। এই দাবির মধ্যে কতটা যুক্তি আছে তা এবারে জানা দরকার। কারণ, অনেক বিজ্ঞানী ও চিকিৎসাবিশেষজ্ঞ এই নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছেন। 

inner-phn

পকেটে রাখা মোবাইল ফোন রাখা কতটা বিপজ্জনক? 

হেলথ সাইটের এক প্রতিবেদনে বলা হয়েছে যে, একটি সমীক্ষায় জানা গিয়েছে, দীর্ঘস্থায়ী মানসিক চাপ থেকে ব্রেন টিউমার পর্যন্ত সব ধরনের আধুনিক রোগের জন্য দায়ী মোবাইল ফোন। 


বিজ্ঞাপন


অস্ট্রিয়া এবং মিশরের চিকিৎসক গবেষকরা তাদের গবেষণাটি সেন্ট্রাল ইউরোপিয়ান জার্নাল অব ইউরোলজিতে প্রকাশ করেছেন। সেখানে বলা হয়েছে যে, মোবাইলের সঙ্গে ক্রমাগত যোগাযোগ 'ইরেক্টাইল ডিসফাংশন' অর্থাৎ যৌন সমস্যার কারণ হতে পারে।

গবেষকরা ৬ বছর ধরে পুরুষদের দুইটি গ্রুপের উপর গবেষণা করে এই দাবি করেছেন। এতে প্রথম গ্রুপের ২০ জন পুরুষ যৌন সমস্যায় ভুগছিলেন, অন্য দিকে দ্বিতীয় গ্রুপের ১০ জন পুরুষ বলেছেন যে তাঁদের কোনও যৌন সমস্যা নেই। 

pant_pocket

কী ক্ষতি হতে পারে? অনেক বিশেষজ্ঞ বলছেন, মোবাইল ফোনের রেডিয়েশনের কারণে স্বাস্থ্যগত সমস্যা হয়। কারণ, আমরা যখন আমাদের পকেটে একটি ওয়্যারলেস নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত একটি ফোন রাখি, তখন শরীরকে ২ থেকে ৭ গুণ পর্যন্ত বেশি বিকিরণ সহ্য করতে হয়। এই বিকিরণ আমাদের ডিএনএ গঠন পরিবর্তন করতে পারে এবং পুরুষত্বহীনতার ঝুঁকিও বাড়ায়।

এই বিকিরণকে ক্যানসারের কারণ হিসেবেও বিবেচনা করা হয়। এছাড়াও হৃদরোগ সংক্রান্ত সমস্যাও দেখা দিতে পারে, তাই শার্টের পকেটেও মোবাইল ফোন রাখা মারাত্মক হতে পারে। কানাডিয়ান জার্নাল অফ কার্ডিওলজিতে প্রকাশিত একটি গবেষণায় দেখা গিয়েছে যে, প্রতি সপ্তাহে অন্তত একটি কলের জন্য মোবাইল ফোন ব্যবহার করলে হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে। 

আরও পড়ুন: ১২৮, ২৫৬ নাকি ৫১২ জিবি স্টোরেজের ফোন ভালো?

তাহলে স্মার্টফোন রাখা যায় কোথায়? মোবাইল ফোন থেকে দূরে থাকা যায় না কিন্তু এর অতিরিক্ত ব্যবহার এড়ানো যেতে পারে। এছাড়া, আমাদের ফোন এমন কোনও পকেটে রাখা উচিত নয় যা আমাদের সংবেদনশীল অঙ্গের কাছাকাছি থাকে। 

ফোনটি পার্স বা ব্যাগে রাখলে ভালো। তা সম্ভব না হলে প্যান্টের পেছনের পকেটে মোবাইল ফোন রাখা উচিত। নিশ্চিত করতে হবে যে, মোবাইলের পেছনের অংশটি উপরের দিকে থাকে যাতে আমাদের শরীর ন্যূনতম রেডিয়েশনের সংস্পর্শে আসে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর