বুধবার, ১৭ জুন, ২০২৬, ঢাকা

শাওমি রেডমি নোট ১৪ই

পানিতে পড়লেও এই ফোনের কিছুই হবে না

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৫, ০২:৫৭ পিএম

শেয়ার করুন:

xiaomi redmi note 14 e

শখ আর প্রয়োজন মিলে কেনা হয় স্মার্টফোন। স্মার্টফোনটির নিচে পড়ে গেলে ভেঙে যায় স্ক্রিন বা লেগে যায় স্ক্র্যাচ। পকেটে থাকা চাবি বা অন্য কোনো বস্তুর সঙ্গে ঘষা লাগলে স্মার্টফোনের পর্দায় দাগ বা আঁচড় পড়ে থাকে, যা সহজে দূর করা যায় না। এই দাগের কারণে ফোনের সৌন্দর্যহানি হওয়ার পাশাপাশি কাজ করতেও ঝামেলা হয়। এ সমস্যা সমাধানে দেশের বাজারে ‘কর্নিং গরিলা গ্লাস ৫’ পর্দাযুক্ত নতুন স্মার্টফোন এনেছে শাওমি বাংলাদেশ। মিডরেঞ্জের স্মার্টফোনে শাওমি রেডমি নোট ১৪ই প্রথম যেখানে প্রথম কর্নিং গরিলা গ্লাস ৫ ব্যবহৃত হচ্ছে।

সম্প্রতি মিডনাইট ব্ল্যাক, মিস্ট পার্পল, লাইম গ্রিন, এবং ওশান ব্লু- এই চার রঙে এসেছে শাওমি রেডমি নোট ১৪। ৬জিবি+ ১২৮জিবি ও ৮ জিবি + ২৫৬ জিবি এই দুই র‌্যাম অপশনেই মিলবে স্মার্টফোনটি। যার একটির দাম পড়বে ২৩ হাজার ৯৯৯ টাকা, অন্যটির দাম পড়বে ২৬ হাজার ৯৯৯ টাকা।  


বিজ্ঞাপন


mi

সুরক্ষা আগে 

হাতে আসার পরই চোখে পড়ে শাওমি রেডমি নোট ১৪ এর চমৎকার স্ক্রিন। সুরক্ষার জন্য যেখানে ব্যবহৃত হয়েছে কর্নিং গরিলা গ্লাস। দাম হাতের নাগালে, তবে হাত থেকে পড়ে গেলে নেই ভয়। 
এছাড়া ধুলাবালি ও পানির ছিটেফোঁটা থেকে সুরক্ষা পেতে এতে আছে আইপি ৫৪ রেটিং। রোদ-বৃষ্টি যাই থাকুক নিশ্চিন্তে ব্যবহার করা যায় শাওমি রেডমি নোট ১৪।

ফটোগ্রাফিতে আনন্দ


বিজ্ঞাপন


বাংলাদেশের নাম্বার ওয়ান মোবাইল হ্যান্ডসেট ব্রান্ড এবং গ্লোবাল টেক জায়ান্ট শাওমির এই ফ্ল্যাগশিপ মানের স্মার্টফোনে মিলবে দারুণ এআই ক্যামেরা সেটআপ। ছবি তোলা ও সম্পাদনায় মিলবে প্রফেশনাল অভিজ্ঞতা। স্মার্টফোনটিতে আছে ১০৮ মেগাপিক্সেল এআই ক্যামেরা সেটআপ। এতে আছে এআই স্কাই ও এআই ইরেজ টুল। যা ছবি সম্পাদনাকে সহজ ও নিখুঁত করে দিয়েছে। ল্যান্ডস্কেপ তো বটেই অন্য সব ধরণের ছবিও দারুণ ভাবে ধরা যায় এই স্মার্টফোনে। 

mi2

ব্যস্ত থাকবে, টিকেও থাকবে

শাওমি রেডমি নোট ১৪-এ প্রসেসর হিসেবে আছে ৬ ন্যানোমিটারের মিডিয়াটেকের হেলিও জি-৯৯ আল্ট্রা চিপসেট। শাওমির নতুন অপারেটিং সিস্টেম হাইপারওএস ও মিডিয়াটেকের জি-৯৯ আল্ট্রা চিপসেট এর সমন্বয়ে দেবে বেশি দিন টিকে থাকার প্রতিশ্রুতি। মাল্টিটাস্কিং, গেমিং এবং স্ট্রিমিং অভিজ্ঞতাকে আরও নিবিড় করবে এই দৃঢ় চিপসেট। শাওমি রেডমি নোট ১৪ স্মার্টফোনে আছে ৬.৬৭ ইঞ্চির একটি উজ্জ্বল ও কালারফুল অ্যামোলেড ডিসপ্লে। এর ১২০ হার্জ রিফ্রেশ রেট এর কারণে মিলেছে সুপার-স্মুথ স্ক্রলিং-এর অভিজ্ঞতা। ১৮০০ নিটস পিক ব্রাইটনেস থাকায় রোদেও ঝকঝকে থাকে শাওমি রেডমি নোট ১৪। 

আরও পড়ুন: রিয়েলমির এই ফোন আলোর সঙ্গে রঙ বদলায়

এত অল্প সময়ে ফুলচার্জ

স্মার্টফোনটিতে আছে ৫৫০০ এমএএইচ ব্যাটারি। এর ৩৩ ওয়াটের ইনবক্স টার্বো চার্জিং সুবিধা ফুল চার্জ হতে সময় নিয়েছে মাত্র ৭৭ মিনিট। রেডমি নোট ১৪ ডিভাইসটিতে নিরাপত্তা ও সহজে ব্যবহারের জন্য রয়েছে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এক্সটারনাল বাটন বা প্যাটার্ন ছাড়াই দ্রুতগতিতে ফোনটি আনলক করা যায়। এতে আছে ডলবি অ্যাটমস ডুয়াল স্পিকার যা দিয়েছে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ডের অভিজ্ঞতা। ওজনে হালকা ও স্লিম হওয়ায় ফোনটি দেখতে দারুণ স্টাইলিশ।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর