বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

রিয়েলমির এই ফোন আলোর সঙ্গে রঙ বদলায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৫, ০৯:৪৮ এএম

শেয়ার করুন:

রিয়েলমির এই ফোন আলোর সঙ্গে রঙ বদলায়

আলোর সঙ্গে খাপ খাইয়ে রঙ বদলায় এমন একটি ফোন বাজারে আনল রিয়েলমি। মডেল রিয়েলমি ১৪ প্রো। এটি একটি ৫জি ফোন। এই ফোনে রয়েছে অত্যাধুনিক ও ব্যতিক্রমী কিছু ফিচার। যার মধ্যে অন্যতম হচ্ছে ক্ষণে ক্ষণে রঙ বদলানো। আলো, তাপপাত্রা ও পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে এই ফোন তার নিজের রঙ বদলে নিতে পারে।  

আরও পড়ুন: কম দামের আইফোন আনছে অ্যাপল

রিয়লমি ১৪ প্রোতে রয়েছে ৬.৮৩ ইঞ্চির ডিসপ্লে। এতে ফ্ল্যাগশিপ সনি আইএমএক্স ৮৮২-এর পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, নেক্সট জেনারেশন এআই ইমেজিংয়ের জন্য ম্যাজিক গ্লো ট্রিপল ফ্ল্যাশ এবং স্ন্যাপড্রাগন ৭এস ৩ চিপসেট। এতে দেওয়া হয়েছে ৬০০০ এমএএইচ টাইটান ব্যাটারি, একটি ভিসি কুলিং সিস্টেম এবং বিশেষ বেজেল-লেস কোয়াড-কার্ভড ডিসপ্লে প্যাক।

realmi

আপাতত তিনটি রঙের ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, পার্ল হোয়াইট, সুয়েড গ্রে, এবং এক্সক্লুসিভ বিকানির পার্পল। ৮ ও ১২ জিবি র‌্যাম ভার্সনে এই হ্যান্ডসেট কেনা যাবে। 

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর