শনিবার, ১৩ জুন, ২০২৬, ঢাকা

হোয়াটসঅ্যাপ পে: হোয়াটসঅ্যাপে লেনদেন করা যাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৫, ০৯:৪৯ এএম

শেয়ার করুন:

whatsapp pay

মেটার অধীন মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে আসছে পেমেন্ট সুবিধা। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মতোই অর্থ লেনদেন করা যাবে। শিগগিরই আসছে এই সুবিধা। 

এই ফিচারের চালু হলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা মোবাইল পেমেন্ট গেটওয়ের সুবিধা উপভোগ করতে পারবেন। ফলে ব্যবহারকারীরা এই অ্যাপের মাধ্যমে সরাসরি অর্থ আদানপ্রদান করতে পারবেন। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, তৈরি করা নিজের এআই ক্যারেক্টার

হোয়াটসঅ্যাপ পে লেনদেন স্ট্রিমলাইন করবে। ফলে টাকার লেনদেন বা আদানপ্রদানের জন্য এই অ্যাপ ছেড়ে বের হতে হবে না। যা কাজ করবে গুগল পের মতোই।

pay

হোয়াটসঅ্যাপ পের মাধ্যমে যেভাবে অর্থ লেনদেন করবেন


বিজ্ঞাপন


১. প্রথমে হোয়াটসঅ্যাপ খুলতে হবে।

২. ওপরের একেবারে ডান দিকের তিনটি ডটে ক্লিক করতে হবে।

৩. এবার নিজের পেমেন্ট সিলেক্ট করতে হবে।

৪. Add Payment Method-এ ক্লিক করতে হবে।

৫. এবার পেমেন্টের শর্তাবলীর সঙ্গে সহমত পোষণ করতে Accept বাটনে ট্যাপ করতে হবে। এরপর নিজের অ্যাকাউন্টের জন্য WhatsApp Pay ব্যবহার করা শুরু করতে হবে।

৬. এরপর বন্ধুর চ্যাট উইন্ডো খুলতে হবে।

pay3

৭. নিচের ডান দিকের কোণায় থাকা মানি সিম্বলে ট্যাপ করতে হবে।

৮. কত টাকা পাঠাতে চাইছেন, সেটা দিতে হবে।

৯. ট্রানজ্যাকশন কনফার্ম করতে নিজের পিন ব্যবহার করতে হবে।

১০. নিজের রেজিস্টার্ড ব্যাংক থেকে একটি এসএমএস-এর মাধ্যমে পেমেন্টের কনফার্মেশন এসে যাবে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর