শুক্রবার, ১৫ মে, ২০২৬, ঢাকা

২০২৫ সালে স্মার্টফোনে এই অত্যাধুনিক ফিচারগুলো পাবেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৪, ১১:২৭ এএম

শেয়ার করুন:

২০২৫ সালে স্মার্টফোনে এই অত্যাধুনিক ফিচারগুলো পাবেন

২০২৫ সালে যেসব স্মার্টফোন আসবে তাতে অত্যাধুনিক ফিচার থাকছে। ফোনে কী কী ফিচার থাকছে তার একটা ধারণা ইতিমধ্যে পাওয়া গেছে। নতুন বছর কোন কোন ফোন লঞ্চ হবে, কী ধরনের ক্যামেরা পাওয়া যাবে, কোন প্রসেসর সবচেয়ে শক্তিশালী হবে- এই ধরনের বিভিন্ন প্রশ্নে এখন বাজার গরম হয়ে রয়েছে। জানুন ২০২৫ সালে  স্মার্টফোনে কোন সাতটি ফিচার পাবেন। 

২০২৫ সালে সাতটি প্রযুক্তি থাকবে আলোচনা শীর্ষে


বিজ্ঞাপন


১. বাজেট ফোনেও এআই।
২. ফোনে শক্তিশালী ব্যাটারি। 
৩. ওয়াইফাই ৭
৪. ফোনে স্যাটেলাইট কমিউনিকেশন
৫. কম্প্যাক্ট এবং হালকা ফোন
৬. বাজেট ফোনে টেলিফটো ক্যামেরা
৭. কোয়াড কার্ভ স্ক্রিন

বাজেট ফোনেও এআই/কম দামের ফোনেও এআই প্রযুক্তি

২০২৪ সাল থেকেই স্মার্টফোনে এআই নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে, তবে ২০২৫ সালে এই ফিচার আরও ছেয়ে যাবে। কারণ একদিকে যেমন দামী ফোনে ক্যামেরা, ফটো ও ভিডিও এডিটিং, লাইভ ট্রান্সলেশন, সিকিউরিটি, ব্যাটারি ম্যানেজমেন্ট এবং অ্যাপ ম্যানেজমেন্টের ক্ষেত্রে এআই এর ব্যাবহার বাড়তে চলেছে। তেমনই আবার ২০২৫ সালে বাজেট ফোনের ক্ষেত্রেও যথেষ্ট এআই ইন্টিগ্রেশন পাওয়া যাবে। আগামী বছর থেকে কম দামের ফোনেও ক্যামেরা থেকে শুরু করে গেমিং, ব্যাটারি, সার্চ ও ট্রান্সলেশনসহ বিভিন্ন সেগমেন্টে এআই ব্যাবহার করা যাবে। এমনকি বহু ফোনের নামেও এআই থাকবে।

camera


বিজ্ঞাপন


ফোনে শক্তিশালী ব্যাটারি। 

আজকের দিনে দাঁড়িয়ে ৬০০০ এমএএইচ ব্যাটারি অত্যন্ত সাধারণ হয়ে গেছে। অথচ মাত্র ২ বছর আগেও এত বড় ব্যাটারি হাতে গোনা কিছু ফোনেই পাওয়া যেত। বর্তমানে মিড ও লো রেঞ্জ ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকলেও আগামী বছর থেকে দামী ফোনেও এই বড় ব্যাটারি পাওয়া যাবে। এর পেছনে মূল কারণ হল নতুন ব্যাটারি টেকনোলজি।

আগে ব্যাটারির জন্য শুধুমাত্র লিথিয়াম পলিমার বা লিথিয়াম আয়ন টেকনোলজি ব্যাবহার করা হত। তবে বর্তমানে সিলিকন এবং গ্রাফিনের মতো নতুন ব্যাটারি টেকনোলজির ব্যাবহার শুরু হয়েছে। এই নতুন টেকনোলজির দৌলতে ব্যাটারি আগের চেয়ে যথেষ্ট হালকা এবং পাতলা হয়ে গেছে। অর্থাৎ এখন থেকে বড় ব্যাটারি থাকলেও ফোন হালকা এবং পাতলা থাকবে। তাই ২০২৫ সালে ৬০০০ এমএএইচ এর চেয়েও বেশি ক্যাপাসিটির ব্যাটারি দেখা যাবে।

আরও পড়ুন: ২০২৫ সালের জানুয়ারিতে কিনতে পারবেন এই ৪ ফোন

ওয়াইফাই ৭

দিন দিন ওয়াইফাই এর ক্রেজ বেড়েই চলেছে। এখনও বেশিরভাগ ফোনে ২.৪ গিগাহার্টজ এবং ৫ গিগাহার্টজ ওয়াইফাই সাপোর্ট পাওয়া যায়। যাদের ফোনে এই টেকনোলজি রয়েছে তারা আজকের দিনে দাঁড়িয়ে প্রযুক্তির ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে রয়েছেন। কারণ বর্তমানে অনেক লেটেস্ট ফোনে ওয়াইফাই ৬ সাপোর্ট পাওয়া যায় এবং ২০২৫ সালে আরও উন্নত ওয়াইফাই ৭ টেকনোলজি আসতে চলেছে। ২০২৪ সালেই স্যামসাং এবং অ্যাপেল ফোনে এই টেকনোলজি যোগ করা হয়েছে। একইসঙ্গে এই প্রযুক্তি দেখা গেছে এসার, ডেল ও আসুস ল্যাপটপে। তাই খুব স্বাভাবিকভাবেই ২০২৫ সালে মার্কেটে বেশি ফাস্ট এবং সিকিওর ওয়াইফাই ৭ ছেয়ে যেতে চলেছে।

main_phon

স্যাটেলাইট কমিউনিকেশন

আইফোন ১৫ থেকে অ্যাপেল ফোনে স্যাটেলাইট কমিউনিকেশন্স সার্ভিস দেওয়া হয়েছে। এরপর স্যামসাং গ্যালাক্সি এস২৪ আলট্রা ফোনেও এই সার্ভিস দেখা গেছে। বিশেষ করে এই টেকনোলজির দৌলতে এই ফোনটি জনগণের দৃষ্টিতে বেশি করে ছেয়ে রয়েছে। ২০২৫ সালে অন্যান্য অনেক ফোনেই এই টেকনোলজি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

কম্প্যাক্ট এবং হালকা ফোন

আজকের দিনে দাঁড়িয়ে স্মার্টফোনের স্ক্রিন সাইজ অনেকটাই বড় হয়েছে। ২০২৪ সালে বেশিরভাগ ফোনে ৬.৫ ইঞ্চির চেয়ে বড় স্ক্রিন যোগ করা হয়েছে। এর ফলে ফোনের ওজনও বেড়েছে। তবে বর্তমানে ইউজাররা ছোট ও হালকা ফোন পছন্দ করছেন। মূলত ১৫০ গ্রামের কাছাকাছি ওজনের ফোন, যা সহজে দীর্ঘ সময় পর্যন্ত ধরা ও ব্যবহার করা যায় সেগুলোর প্রতি মানুষ বেশি ঝুঁকতে শুরু করেছে।

তাই ২০২৫ সালে কম্প্যাক্ট ও হালকা ফোনের রমরমা দেখা যাবে বলে মনে করা হচ্ছে। আগে ফোন ভারি হত মূলত ব্যাটারি এবং স্ক্রিনের জন্য। তবে বর্তমানে সিলিকন ও গ্রাফিন ব্যাটারি এবং পিওএলইডি ব্যাটারির দৌলতে ফোন অনেকটাই হালকা হয়েছে। আগামী বছর বিভিন্ন কোম্পানি হালকা, পাতলা ও কম্প্যাক্ট ফোনের ওপর জোর দেবে বলে আশা করা হচ্ছে।

inner

বাজেটে টেলিফটো ক্যামেরা

যেকোনো স্মার্টফোনের ক্যামেরা সেগমেন্ট ইউজারদের অন্যতম পছন্দের একটি দিক। এই সেগমেন্টেই আজ পর্যন্ত সবচেয়ে বেশি ইনোভেশন দেখা গেছে। সাধারণত টেলিফটো লেন্স দামী ফোনেই দেখা যায় এবং স্যামসাং, অ্যাপেল ও ভিভো এই লেন্স নিয়ে ভালোই কাজ করেছে। তবে ২০২৫ সালে মিড সেগমেন্ট ও বাজেট ফোনেও এই লেন্স দেখা যাবে। ইউজাররা ১৫ হাজার থেকে ২০ হাজার টাকার ফোনেও টেলিফটো লেন্স উপভোগ করতে পারবেন। এর ফলে ক্যামেরার জুম ও পোর্ট্রেট ক্যাপাবিলিটি অনেক অ্যাডভান্স হয়ে যাবে এবং ইউজাররা লসলেস জুম ফিচার পাবেন।

কোয়াড কার্ভ স্ক্রিন

কার্ভ ডিসপ্লে ফোনের প্রিমিয়ামনেস বাড়িয়ে তোলে। এতদিন বাজারে শুধুমাত্র দুই সাইডে কার্ভসহ স্ক্রিনের রমরমা দেখা গেছে। তবে ২০২৫ সালে বিভিন্ন ফোনে কোয়াড কার্ভ ডিসপ্লে দেখা যাবে। আগামী বছর টেক জগতে এই টেকনোলজিও যথেষ্ট প্রভাব বিস্তার করবে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর