বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ঢাকা

আপনি কি দীর্ঘক্ষণ স্মার্টফোন ব্যবহার করেন? জানুন কী কী ক্ষতি হচ্ছে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৪, ১০:০৩ এএম

শেয়ার করুন:

আপনি কি দীর্ঘক্ষণ স্মার্টফোন ব্যবহার করেন? জানুন কী কী ক্ষতি হচ্ছে

স্মার্টফোন আমাদের নিত্যসঙ্গী। কিন্তু এই সঙ্গীকে বেশিক্ষণ হাতে রাখলে বিপদ আসন্ন। বিশেষ করে রাত জেগে আপনি যদি ফোন ব্যবহার করেন তবে ঘুমের বারোটা তো বাজবেই, সঙ্গে শরীরে বাসা বাঁধবে নানা রোগ। 

চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, রাতে মোবাইল ব্যবহার করতে এই ছোট্ট ভুল মারাত্মক বিপদ ডেকে আনে। আপনার অজান্তেই এই একটা সামান্য ভুলে কুড়ে কুড়ে নষ্ট হচ্ছে শরীর। 

আরও পড়ুন: ফোনের চার্জ দ্রুত শেষ হয় আপনার এসব ভুলে

বর্তমান সময় স্মার্ট ফোন বা কম্পিউটার ল্যাপটপের মত ইলেকট্রনিক্স জিনিস এর নির্ভরতা বা ব্যবহার দারুণ ভাবে বেড়েছে। মানুষের হাতে হাতে মোবাইল। এক কথায় মোবাইল ছাড়া মানুষ বর্তমানে অচল প্রায়।

phn

মানুষ ঠায় মুখ গুঁজে রয়েছে স্মার্টফোনে। শিক্ষার্থী থেকে কর্মী ব্যস্ত মানুষ আজ দারুণ ভাবে নির্ভর হয়ে পড়েছে এই ইলেকট্রনিক্স গ্যাজেটে। মানুষ দিবা-রাত্রি কারণে অকারণে মোবাইল ফোন ব্যবহারে অভ্যস্ত হয়ে পড়ছে। এতেই ধীরে ধীরে শরীরে বিপদের আশঙ্কা বাড়াচ্ছে। এই নিয়মে বদল আনতে পারলে বিপদের ঝুঁকি কম হতে পারে বলেই জানিয়েছেন চিকিৎসকরা।

অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের ফলে মানুষের শরীরে এর দারুন ভাবে কুপ্রভাব পড়ছে। সেই দিক থেকে আরও ক্ষতি বাড়িয়ে দেয় রাত্রি শোয়ার পর দীর্ঘক্ষন স্মার্টফোন এর স্কিনের দিকে তাকিয়ে থাকা। বিশেষ করে রাত্রে ঘন্টার পর ঘন্টা রুমের লাইট বন্ধ করে স্কিনের দিকে তাকিয়ে থাকা। এর ফলে মস্তিষ্ক সেল উত্তেজিত হয়ে পড়ে ঘুমে ব্যাঘাত ঘটে। এর ফলে শরীর খারাপ হওয়ার প্রবণতা বাড়ে।

phn3

অতিরিক্ত মোবাইল ব্যবহার করা শরীরের পক্ষে মারাত্মক ক্ষতি। প্রয়োজন ছাড়া মোবাইল ঘাটার অভ্যাস বহু মানুষের। তা শরীরের জন্য দারুন ক্ষতিকর। বিশেষ করে রাতে মানুষ অবাঞ্ছিতভাবে মোবাইল ব্যবহার করে। এতে শরীরের দারুন ক্ষতিকর প্রভাব পড়ে। 

ঘুমানোর কমপক্ষে এক ঘন্টা আগে মোবাইল ব্যবহার বন্ধ করা উচিত। আবার অনেক সময় দেখা যায়, বহু মানুষ রুমের লাইট বন্ধ করে মোবাইল স্ক্রিনের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে মোবাইল ব্যবহার করছে। এটা আরওমারাত্মক ক্ষতি। যাদের ঘুমের সমস্যা আছে মোবাইলে ঘাটার ফলে আরও সমস্যা বাড়ে। সেই দিক থেকে, এই বদ অভ্যাস দূর করতে। গান শোনা বা বই পড়ার অভ্যাস করা যেতে পারে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর