মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

যেখানে সেখানে ফোন চার্জ দেন, জানুন কী বিপদ ডেকে আনছেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৩ পিএম

শেয়ার করুন:

CHARGING PHONE

অনেকেই যেখানে ফোন চার্জ দেন। অথচ এই কাজটি দিনের পর দিন করতে থাকলে বিপদ ডেকে আনছেন নিজেই। এর ফলে এক দিকে যেমন বেহাত হয়ে যেতে পারে একাধিক গোপনীয় তথ্য, তেমনই খোয়া যেতে পারে বিভিন্ন নথি ও ছবির মতো ব্যক্তিগত তথ্যও।

মোবাইল এখন আমাদের সর্বক্ষণের সঙ্গী। ভোরের অ্যালার্ম থেকে ফিটনেস ট্র্যাকিং, বন্ধুদের মেসেজ থেকে অফিসের মেল সবই এখন বন্দি মুঠোফোনে। মোবাইল ছাড়া এক দিনও কাটানো মুশকিলের ব্যাপার। মোবাইলে চার্জ একটু কমে গেলেই কপালে চিন্তার ভাঁজ পড়ে যায় অনেকের। মেজাজও বিগড়ে যায় অনেকের। তাই বেশির ভাগ সময়েই ফোনে চার্জারের তার গোঁজা থাকে।


বিজ্ঞাপন


তবে সারা ক্ষণ মোবাইলে চার্জ দেওয়া মোটেই ব্যাটারির স্বাস্থ্যের পক্ষে ভালো না। এতে মোবাইলে ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যাবে।

charging-phone

আধুনিক মোবাইল চার্জ দাওয়ার জন্য যে তার ও ইউএসবি যন্ত্র ব্যবহার করা হয় তা চার্জ দেওয়ার পাশাপাশি তথ্য দেওয়া-নেওয়া করতেও সহায়তা করে। এই কারণেই যে তার দিয়ে ফোন চার্জ দেওয়া হচ্ছে, সেই তার ব্যবহার করেই তথ্য আদানপ্রদানের জন্য কোনও ফোন কম্পিউটার বা ল্যাপটপের সঙ্গে যুক্ত করা হয়। 

সাইবার বিশেষজ্ঞদের দাবি, এই ধরনের তার ও যন্ত্রাংশ ব্যবহার করে খুব সহজেই চুরি করে ফেলা যায় সংশ্লিষ্ট ফোনের যাবতীয় তথ্য। এমনকি, ফোন হ্যাক করে ফেলাও অসম্ভব নয়। ফলে এক দিকে যেমন বেহাত হয়ে যেতে পারে একাধিক গোপনীয় তথ্য, তেমনই খোয়া যেতে পারে বিভিন্ন নথি ও ছবির মতো ব্যক্তিগত তথ্যও। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: আপনি কি বালিশের নিচে ফোন রেখে ঘুমান? জানুন কী ক্ষতি হচ্ছে

তাই যানবাহনের ডিপো, স্টেশন চত্বর, এয়ারপোর্টের মতো স্থান, অর্থাৎ যেখানে বহু মানুষের আনাগোনা রয়েছে, এমন জায়গায় ফোন চার্জ না দেওয়াই ভাল। হোটেলেও ফোন চার্জে দেওয়ার আগে সতর্ক থাকুন। দেখে নিন প্লাগের সঙ্গে কোনও রকম যন্ত্র লাগানো আছে কি না। অপরিচিত মানুষের যন্ত্রাংশ দিয়ে ফোন চার্জ দেওয়া মোটেই ভালো কাজ নয়। 

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর