মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

কিংবদন্তি পেলে-ম্যারাডোনার পাশে মেসির ভাস্কর্য

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৩, ১১:০৭ এএম

শেয়ার করুন:

কিংবদন্তি পেলে-ম্যারাডোনার পাশে মেসির ভাস্কর্য

ক্যারিয়ারের সায়াহ্নে এসেও চোখ ধাঁধানো নৈপুণ্যে দলকে বিশ্বকাপ পাইয়ে দিয়েছেন তিনি। মরুর বুকে দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসানও ঘটেছে তার পায়ের জাদুতে। খরা কাটিয়ে আর্জেন্টিনার ঘরে উঠেছে ফুটবল বিশ্বকাপের তৃতীয় শিরোপা। এরপর ফুটবলের সর্বোচ্চ আসরে নিজের করে নিয়েছেন গোল্ডেন বলের তকমাটাও।

কাতারে বিশ্বকাপ জয়ের তিন মাস পেরিয়ে গেলেও, এখন পর্যন্ত উদযাপন শেষ হয়নি মেসি-মার্টিনেজদের। একের পর এক পাচ্ছেন সংবর্ধনা। এবার গোটা বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে মেসিকে সম্মান জানিয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (কনমেবল)। এরই ধারাবাহিকতায় বিশেষ ভাস্কর্য উন্মোচন করেছে কনমেবল।

আরও পড়ুন- আফগানদের হারিয়ে হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচল পাকিস্তান

আজ মঙ্গলবার (২৮ মার্চ) বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলকে সম্মান জানাতে কনমেবলের সদর দপ্তরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে আলবিসেলেস্তেদের জার্সিতে বিশ্বকাপ হাতে মেসির ভাস্কর্য উন্মোচন করা হয়। লা পুলগা নিজেই তার ভাস্কর্য উন্মোচন করেছেন। মেসির সেই ভাস্কর্যটি কনমেবলের সদর দপ্তরে দুই কিংবদন্তি ফুটবলার পেলে ও ম্যারাডোনার পাশে ঠাঁই পেয়েছে।

কনমেবলের এমন উদ্যেগে নিজের অনুভূতি জানাতে গিয়ে মেসি বলেন, ‘আসলে আমরা খুবই সুন্দর একটি মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছি। এত ভালোবাসা পাচ্ছি। এটা সত্যিই অনেক বড় কিছু। আমি কখনও এমন কিছুর স্বপ্ন দেখিনি। ছোটবেলায় আমার স্বপ্ন ছিল, আমি যেটা পছন্দ করি, শুধু সেটা উপভোগ করা। একজন পেশাদার ফুটবলার হিসেবে এই জীবনটাই আমি সবসময় ভালোবেসেছি। এটা জানতাম, আমাকে অনেক দূর যেতে হবে।’

আরও পড়ুন- প্রথম টি-টোয়েন্টিতে নতুন যে রেকর্ড গড়েছে বাংলাদেশ

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাদিও তাপিয়া। তাছাড়াও মেসির সঙ্গে আর্জেন্টিনা ফুটবল দলের বাকি সদস্যরাও ছিলেন। তাদেরকেও সম্মান জানিয়েছে কনমেবল।

এফএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর