মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

প্রথম টি-টোয়েন্টিতে নতুন যে রেকর্ড গড়েছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৩, ০৮:৪৩ এএম

শেয়ার করুন:

প্রথম টি-টোয়েন্টিতে নতুন যে রেকর্ড গড়েছে বাংলাদেশ

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে পাওয়ার প্লেতে লিটন দাস ও রনি তালুকদারের রেকর্ড জুটিতে দুইশ রানের উপর সংগ্রহ পায় বাংলাদেশ। তবে বৃষ্টির বাগড়ায় আইরিশদের লক্ষ্য কমে দাঁড়ায় ৮ ওভারে ১০৪ রান। সেই লক্ষ্য তাড়া করতে নেমে তাসকিনের গতির কাছে অসহায় হয়ে পড়ে সফরকারীরা। এই ডানহাতি স্পিডস্টারের ৪ উইকেটে ২২ রানের জয় তুলে নেয় টাইগাররা।

সাগরিকায় বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি স্বাগতিকদের অনেকগুলো রেকর্ড উপহার দিয়েছে। একনজরে দেখে নেওয়া যাক, গতকালের ম্যাচে নতুন কী রেকর্ড গড়েছে বাংলাদেশ।

আরও পড়ুন- সতীর্থদের সঙ্গে খোশ মেজাজে মেসি, নাচের ভিডিও ভাইরাল

৮১
টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে পাওয়ারপ্লেতে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। এর আগে ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ৭৬ রান করার রেকর্ড ছিল টাইগারদের।

২০৭/৫
এটি টি-টোয়েন্টিতে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ দলীয় ইনিংস। গতকাল ৪ বল আগে খেলা না থামলে হয়তো সর্বোচ্চ রানের রেকর্ডটাও হয়ে যেত।

আরও পড়ুন- শিশুকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা উইন্ডিজ অধিনায়কের (ভিডিও)


আইরিশদের বিপক্ষে এই জয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয়বার সর্বোচ্চ টানা চার ম্যাচ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এর আগে প্রথমবার ২০২১ সালে জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার (৩ ম্যাচ) বিপক্ষে জিতেছিল টাইগাররা।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ

 রান           বিপক্ষ                        ভেন্যু          সাল         
২১৫/৫        শ্রীলঙ্কা                     কলম্বো     ২০১৮
২১১/৪     ওয়েস্ট ইন্ডিজ              মিরপুর     ২০১৮
২০৭/৫      আয়ারল্যান্ড              চট্টগ্রাম     ২০২৩
২০০/৩       জিম্বাবুয়ে                 মিরপুর     ২০২০
১৯৪/৫       জিম্বাবুয়ে                  হারারে     ২০২১

আরও পড়ুন- আমি চাই হাসান দশ উইকেট করে নিক: তাসকিন

৯১
আয়ারল্যান্ডের বিপক্ষে গতকালের ম্যাচে লিটন দাস ও রনি তালুকদার ৯১ রানের জুটি গড়েন। যা টি-টোয়েন্টিতে প্রথম উইকেটে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ জুটি।

উদ্বোধনী জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ

রান    ওভার       জুটি                বিপক্ষ            ভেন্যু                 সাল
১০২    ১৩.১    নাঈম–সৌম্য    জিম্বাবুয়ে         হারারে               ২০২১
৯২    ১০.২    লিটন–তামিম    জিম্বাবুয়ে          মিরপুর               ২০২০
৯১    ৭.১       লিটন–রনি         আয়ারল্যান্ড     চট্টগ্রাম               ২০২৩

৭–৪
গতকালের ম্যাচে ৭ বলের মধ্যে আইরিশদের ৪টি উইকেট নিয়েছেন তাসকিন। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের বোলারদের সবচেয়ে কম বলের মধ্যে ৪ উইকেট নেওয়ার রেকর্ড।

বাংলাদেশের বোলারদের সবচেয়ে কম বলে ৪ উইকেট

বল    বোলার     বিপক্ষ                  ভেন্যু                সাল
৭    তাসকিন    আয়ারল্যান্ড          চট্টগ্রাম           ২০২৩
৮    সাকিব    ওয়েস্ট ইন্ডিজ    জোহানেসবার্গ       ২০০৭
৮    সাকিব    ওমান                    ধর্মশালা             ২০১৬

এফএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর