মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

বিশ্বকাপজয়ী আর্জেন্টাইনকে রেকর্ড দামে কিনতে চেলসির প্রস্তাব

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৩, ১১:০৮ পিএম

শেয়ার করুন:

বিশ্বকাপজয়ী আর্জেন্টাইনকে রেকর্ড দামে কিনতে চেলসির প্রস্তাব

এনজো ফার্নান্দেজের নামটা বিশ্বকাপের শুরুতে হয়তো অনেকেই জানতো না। তবে তিনিই শেষ পর্যন্ত হয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের স্বপ্নসারথী। পুরো বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স করে হয়েছেন বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড়। এছাড়া আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে রেখেছেন অবদান। এবার ২১ বছর বয়সী এই বিশ্ব চ্যাম্পিয়নকে দলে ভেড়াতে উঠে পড়ে লেগেছে ইংলিশ লিগের ক্লাবম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি।

বিশ্বকাপের পর, ক্লাব ফুটবল শুরু হতেই আর্জেন্টাইন এই ফুটবলারকে নিয়ে আলোচনায় আসে ম্যানইউ এবং চেলসি। তবে ম্যানইউ একটা সময়ে যেয়ে থেমে গেলেও, এনজোকে দলে টানতে চেলসি বেশ কয়েকবার প্রস্তাবও দেয় পর্তুগালের ক্লাব বেনফিকাকে। কিন্তু বারবারই ফিরিয়ে দেয় ক্লাবটি। শীতকালীন দলবদলে আবারও নতুন অফার দিয়েছে ইংলিশ ক্লাবটি। 

গোলডটকমের দেওয়া এক বিবৃতিতে জানায়, ১০৫ মিলিয়ন পাউন্ড দিতে চায় চেললসি( বাংলাদেশি টাকায় যা ১৩৮৫ কোটি টাকা)। 

শেষ পর্যন্ত চেলসি যদি ১৩৮৫ কোটি টাকাতেই ফার্নান্দেজকে পায়, তাহলেও ইংল্যান্ডের দলবদলে ট্রান্সফার ফির রেকর্ডটি লেখা হবে নতুন করে। ইংল্যান্ডের ফুটবলে ট্রান্সফার ফির বর্তমান রেকর্ডটি এখন জ্যাক গ্রিলিশের। ২০২১ সালে ইংলিশ এই ফরোয়ার্ডকে অ্যাস্টন ভিলা থেকে দলে ভেড়াতে ১ হাজার ৩০৪ কোটি টাকা খরচ করেছিল ম্যানচেস্টার সিটি।   

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর