মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

যে কারণে আল নাসেরে যোগ দিলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২২, ০৭:০৩ পিএম

শেয়ার করুন:

যে কারণে আল নাসেরে যোগ দিলেন রোনালদো

অবশেষে সব জল্পনা-কল্পনাকে উড়িয়ে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিচ্ছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে রোনালদোকে দলে ভেড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেয় সৌদির ক্লাবটি। চুক্তি অনুযায়ী ২০২৫ সাল পর্যন্ত ক্লাবটিতে খেলবেন তিনি।

সৌদি আরবের শীর্ষস্থানীয় ক্লাবগুলোর একটি আল নাসের। ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত রিয়াদভিত্তিক এই ক্লাবটি সৌদি আরবের শীর্ষ ফুটবল প্রতিযোগিতা সৌদি প্রফেশনাল লিগে (এসএফএল) খেলে। প্রতিযোগিতার আরেক নাম আবদুল লতিফ জামিল লিগ।

আরও পড়ুন- রোনালদোর নতুন ক্লাব আল নাসেরের জানা-অজানা নানা তথ্য

নতুন ক্লাবটিতে যোগ দেওয়ার আগে এক বিবৃতিতে রোনালদো জানান, ‘আমি একটি ভিন্ন দেশের নতুন একটি ফুটবল লিগের অভিজ্ঞতা নিতে দারুণভাবে উচ্ছ্বসিত। পুরুষ ও মহিলা ফুটবল উভয় ক্ষেত্রেই আল নাসের সৌদি আরবে যেই উন্নয়ন করছে তা খুবই অনুপ্রেরণাদায়ক। আমরা সৌদি আরবের সাম্প্রতিক ফুটবল খেলার ধরন থেকে তা স্পষ্ট দেখতে পাচ্ছি। বিশ্বকাপে তাদের ফুটবল নৈপুণ্য দেখে মনে হচ্ছে এই দেশটি ফুটবলে উচ্চাকাঙ্ক্ষা নিয়েই এসেছে। তারা নতুন সম্ভাবনার দেশ।’

সিআর সেভেন আরো জানান, ‘আমি খুবই সৌভাগ্যবান যে, আমি ইউরোপীয় ফুটবলে জেতার জন্য নিজের সবকিছু দিয়ে চেষ্টা করেছি ও তা জিতেছি। এখন নিজের থেকেই অনুভব করছি যে এশিয়াতে আমার এই অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সময় এসেছে। আমি আমার নতুন সতীর্থদের সঙ্গে যোগ দিতে ও তাদের সাথে আমার নতুন ক্লাবকে জয় এনে দিতে মুখিয়ে আছি। নতুন করে আমাকে সাফল্য অর্জন করতে হবে।’

আরও পড়ুন- আসন্ন বিপিএলে অভিজ্ঞদের নিয়ে দল সাজিয়েছে বরিশাল

আল নাসেরে যোগ দেওয়ার মধ্য দিয়ে ইউরোপিয়ান ফুটবলে সম্ভাব্য ইতি ঘটে গেল এই মহাতারকার। পাঁচবার ব্যালন ডি’অর জয়ী রোনালদো চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন সমান সংখ্যকবার। যদিও বর্তমান সময়টা একদমই ভালো যাচ্ছে না তার। ক্লাব ও জাতীয় দলের হয়ে বেশির ভাগ সময়ই তার কেটেছে সাইড বেঞ্চে বসে।

এসসিএন/এফএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর