রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ঢাকা

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা হবে কবে, জানালেন বাশার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৩, ০৩:১২ পিএম

শেয়ার করুন:

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা হবে কবে, জানালেন বাশার

চলতি বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। ক্রিকেটের এই ফরম্যাটে বাংলাদেশ বেশ শক্তিশালী দল। আসন্ন বিশ্বকাপে টাইগারদের কাছে তাই ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশাটাও বেশ চড়া। যার ধারাবাহিকতায় ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপকে সামনে রেখে ইতিমধ্যে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাও চালাতে শুরু করেছে বিসিবি।

এদিকে টাইগারদের বিশ্বকাপের দল কবে ঘোষণা হতে পারে সেটি জানিয়েছেন বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমন। সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিসিবির নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘আফগানিস্তান সিরিজ পর্যন্ত অপেক্ষা করব আমরা। তখন আমাদের দল চূড়ান্ত করতে সুবিধা হবে। সেই পর্যন্ত মোটামুটি যতটুকু দেখা সম্ভব আমরা দেখব। সিরিজ দুটো জেতাই আমাদের প্রধান লক্ষ্য। এর মধ্যে আমরা খেলোয়াড়দের দেখব। এরপর আসলে খুব বেশি দেখার সুযোগ থাকবে না।’


বিজ্ঞাপন


আরও পড়ুন- ‘অশোভন আচরণের’ দায়ে সৌদি ছাড়তে হতে পারে রোনালদোর!

তাছাড়াও আসন্ন আয়ারল্যান্ড সিরিজ নিয়ে কথা বলেছেন বাশার। বলেছেন, ঘরের মাঠে আয়ারল্যান্ডকে সহজে হারানো গেলেও ইংল্যান্ডের মাটিতে তাদের হারানো সহজ হবে না। সেখানকার বৈরি আবহাওয়া আর কন্ডিশন টাইগারদের কঠিন চ্যালেঞ্জ জানাবে বলেও মনে করেন তিনি।

এই প্রসঙ্গে বাশার জানান, ‘মে মাসের শুরুতে ইংল্যান্ডে আবহাওয়া কিছুটা ঠান্ডা থাকে। বৃষ্টিও থাকতে পারে। উইকেট আর্দ্র থাকে। সব হিসেব-নিকেশ করেই খেলতে হবে।’


বিজ্ঞাপন


এফএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর