শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

শিশুকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা উইন্ডিজ অধিনায়কের (ভিডিও)

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৩, ০৫:৪৮ এএম

শেয়ার করুন:

শিশুকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা উইন্ডিজ অধিনায়কের (ভিডিও)

দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে রোববার টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচ চলছিল। ম্যাচে দুই দলই প্রচুর রান করেছে। প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ করে ২৫৮ রান। কিন্তু, দক্ষিণ আফ্রিকা শেষপর্যন্ত বাজিমাত করে বেরিয়ে যায়। ৭ বল বাকি থাকতেই কুইন্টন ডি'ককের শতরান এই ম্যাচে প্রোটিয়া ব্রিগেডের জয় নিশ্চিত করে।

ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচে হয়ত হেরে গিয়েছে, কিন্তু দলের অধিনায়ক রোভম্যান পাওয়েল সকলের হৃদয় জয় করে নিয়েছেন। এর পেছনে রয়েছে মাঠের একটি ঘটনা। যেটি আপনাকেও আবেগাল্পুত করবে।

ম্যাচের তৃতীয় ওভারের পঞ্চম বলে ডি'কক লং অনের দিকে একটি শট হাঁকিয়েছিলেন। বলটা ধরার জন্য ক্যারিবিয়ান ক্যাপ্টেন রোভম্যান পাওয়েল দৌড় লাগিয়েছিলেন। বলটা বাউন্ডারি লাইনের একেবারে কাছাকাছি ছিল। কিন্তু, সামনে মাত্র ৫ বছরের একজন বল বয় সেটা মাটি থেকে তোলার জন্য অপেক্ষা করছিল।

সে সময় বল এড়িয়ে দৌড়ে বাউন্ডারি লাইন পার হয়ে বেড়া টপকে যান। গতি নিয়ন্ত্রণ করতে না পারলে বড় ক্ষতি হতে পারতো রোভম্যান পাওয়েলের।

এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। পাশাপাশি রোভম্যান পাওয়েলের সমর্থকেরা তাকে 'স্পিরিট অফ ক্রিকেট' পুরস্কার দেওয়ারও দাবি তুলেছেন। এর পাশাপাশি এত ছোট শিশুকে বলবয় হিসেবে কীভাবে রাখা হলো তা নিয়েও প্রশ্ন উঠছে।

একে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর