বুধবার, ৩ জুন, ২০২৬, ঢাকা

নিয়ম পাল্টে ভারতের বিপক্ষে টেস্ট খেলতে নামবে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৩ এএম

শেয়ার করুন:

নিয়ম পাল্টে ভারতের বিপক্ষে টেস্ট খেলতে নামবে অস্ট্রেলিয়া

আগামী ৯ ফেব্রুয়ারি মাঠে গড়াচ্ছে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্ট। বিরাট-রোহিতদের বিপক্ষে এই টেস্ট খেলতে নামার আগে কোনও প্রস্তুতি ম্যাচ খেলছে না অজিরা।

সাধারণত ভারতের মাটিতে টেস্ট খেলতে আসলে প্রস্তুতি ম্যাচ খেলে থাকে প্রতিপক্ষ দলগুলো। মূলত উইকেটের সঙ্গে মানিয়ে নিতেই এই ম্যাচগুলোর আয়োজন করা হয়। কিন্তু বর্ডার-গাভাস্কার ট্রফি খেলতে ভারতে আসা অস্ট্রেলিয়া দল এবার সেই প্রথা ভাঙতে যাচ্ছেন। দলটি এবার কোনো প্রস্তুতি ম্যাচ খেলা ছাড়াই টিম ইন্ডিয়ার বিপক্ষে টেস্ট খেলতে মাঠে নামছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন- পিএসজি শিবিরে বড় ধাক্কা, বায়ার্নের বিপক্ষে নেই এমবাপে

এর আগে ২০১২ সালে অ্যালিস্টার কুকের নেতৃত্বে ইংল্যান্ড দল শেষবারের মতো ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতেছে। এরপর আর কোনও দলই সেখানে ভারতকে সিরিজ হারাতে পারেনি।

তাই এবারের বর্ডার-গাভাস্কার ট্রফি জিততে মরিয়া কামিন্স-লায়ন্সরা। এরই লক্ষ্যে স্পিন সহায়ক এই উইকেটে শেষ সময়ের প্রস্তুতি সেরে নিচ্ছেন তারা। এর সঙ্গে ভারতীয় বোলারদের বোলিংয়েরও ভিডিও বিশ্লেষণ করা হচ্ছে।


বিজ্ঞাপন


এফএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর