শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

এক মাসেই বিয়ের পিঁড়িতে পাকিস্তানের তিন ক্রিকেটার!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৩, ০৪:৪৫ পিএম

শেয়ার করুন:

এক মাসেই বিয়ের পিঁড়িতে পাকিস্তানের তিন ক্রিকেটার!

সম্প্রতি বিয়ের কাজটা সেরে ফেলেছেন ভারতের তারকা ব্যাটার লোকেশ রাহুল। এবার বিয়ের পিঁড়িতে বসলেন পাকিস্তানের অলরাউন্ডার শাদাব খান। এই নিয়ে গত এক মাসে পাকিস্তানের তিনজন ক্রিকেটার বিবাহ সেরেছেন। এর আগে বিয়ে করেছেন হারিস রউফ ও শান মাসুদ।

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ সাকলাইন মুশতাকের কন্যা সানা সাকলাইনকে বিয়ে করেছেন শাদাব। তবে বেশ চুপিসারেই বিয়ের কাজটা সেরেছেন তিনি। বিশেষ কাউকে আমন্ত্রণও জানানো হয়নি অনুষ্ঠানে।


বিজ্ঞাপন


আরও পড়ুন- ক্যারিয়ারের শেষ গ্র্যান্ড স্লামের ফাইনালে সানিয়া মির্জা

বিয়ে প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে শাদাব জানান, ‘নিকাহ সেরে ফেললাম। আমার জীবনে এই দিনটা খুব বড়। জীবনের নতুন অধ্যায় শুরু করলাম। আশা করি আমার ও পরিবারের পছন্দকে আপনারা সম্মান করবেন। সকলে আমাদের ভালবাসা নেবেন।’

পাকিস্তানের এই অলরাউন্ডার আরও বলেছেন, ‘আমার আদর্শ সাকি ভাইয়ের পরিবারের অংশ হতে পেরে ভাল লাগছে। যখন ক্রিকেট খেলতে শুরু করেছিলাম, তখন থেকেই আমি আমার পরিবারকে ক্রিকেট থেকে আলাদা রেখেছি। প্রচারের আলোয় থাকতে আমার পরিবারের সদস্যরা পছন্দ করেন না। আমার স্ত্রীও একই কথা বলেছেন। তিনিও জীবনের গোপনীয়তা রক্ষা করতে চান। প্রচারের মধ্যে আসতে চান না। সকলকে অনুরোধ করব, ওদের পছন্দকে সম্মান জানানোর জন্য।’


বিজ্ঞাপন


শাদাবের বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি তার সতীর্থরাও। এমনকি বাবর-রিজওয়ানদের আমন্ত্রণ জানাননি তাদের কোচও। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের খবর জানাতেই অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সতীর্থরা। দলটির তারকা ব্যাটার ইমাম উল হক লিখেছেন, ‘শ্যাডি (শাদাবকে এই নামে ডাকেন সতীর্থরা) তোমাকে অভিনন্দন।’

এফএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর