গতকাল (শুক্রবার) পর্দা উঠেছে বাংলাদেশ ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ আসর বিপিএলের। আলোচনা-সমালোচনায় ঠাসা বিপিএলের উদ্ধোধনী দিনে মাঠে নেমেছিল চারটি দল। তবে বিতর্কে ঘেরা এবারের আসরে আলো ছড়ানোর অপেক্ষায় আছেন এক বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ ক্রিকেটার।
রবিন দাস নামের এই ক্রিকেটার ঢাকা ডমিনেটরসের জার্সিতে এবারের বিপিএলে মাঠ মাতাবেন। গতকালই দেশে এসে পৌঁছেছেন তিনি। আজ থেকে তার দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন- অবসরের ঘোষণা টেনিস ‘সুন্দরী’ সানিয়া মির্জার

এসেক্সের হয়ে কাউন্টি খেলা রবিন ২০০২ সালে ইংল্যান্ডের লেটোনস্টোনে জন্ম নেন। তার বাবা মৃদুল দাসের জন্মস্থান বাংলাদেশের সুনামগঞ্জে। ইংল্যান্ডের বেন্টউড শহরে পড়াশোনা করেছেন রবিন।
২০ বছর বয়সী এই ইংলিশ ব্যাটার এখন পর্যন্ত ইংল্যান্ড জাতীয় দলের মূল একাদশে সুযোগ না পেলেও, কিউইদের বিপক্ষে টেস্ট ম্যাচে দ্বাদশ ক্রিকেটার হিসেবে মাঠে ছিলেন। এর আগে ২০১৮ সালের জুলাই মাসে ব্রেন্টউড ক্রিকেট ক্লাবের বিপক্ষে এসেক্স অনূর্ধ্ব-১৬ দলের হয়ে দারুণ এক দ্বিশতক করেছিলেন রবিন দাস।
আরও পড়ুন- আন্তর্জাতিক ফুটবল দলগুলোর ‘বাহারি’ ডাকনাম
২০১৯ সালে রবিন এসেক্সের ‘একাডেমি প্লেয়ার অব দ্য ইয়ার’ সম্মাননা পান। ২০২০ সালে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের খেলোয়াড় ড্রাফটে নাম ছিল বাংলাদেশ ক্রিকেটের অপরিচিত মুখ রবিনের। যদিও পরে আর খেলার সুযোগ পাননি তিনি।
এফএইচ




