বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ঢাকা

বৃষ্টিতে পণ্ড হতে পারে পাকিস্তান-ইংল্যান্ড ফাইনাল 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২২, ১০:৩৫ এএম

শেয়ার করুন:

বৃষ্টিতে পণ্ড হতে পারে পাকিস্তান-ইংল্যান্ড ফাইনাল 

অঘটন আর রোমাঞ্চে ভরা ছিল এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাতে অন্যতম অনুষঙ্গ ছিল বৃষ্টি বাগড়া। এবার ফাইনাল মাঠে গড়ানো নিয়ে জেগেছে প্রবল শঙ্কা। শিরোপা লড়াইয়ে মেলবোর্নে চোখ রাঙাচ্ছে প্রকৃতি। একই অবস্থা রিজার্ভ ডেতেও। সেক্ষেত্রে বিজয়ী নির্ধারণে বেশ বেগ পোহাতে হবে আয়োজকদের। অবশ্য আইসিসি বিবৃতিতে তার ব্যাখ্যা দিয়েছে।

বিশ্বকাপের চলতি আসরে বৃষ্টি সবচেয়ে বেশি ভুগিয়েছে মেলবোর্নে। সেখানেই আগামীকাল হবে পাকিস্তান ও ইংল্যান্ডের শিরোপা নির্ধারণী লড়াই। আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, ওই দিন মেলবোর্নে ১৫ থেকে ২৫ মিলিমিটার বৃষ্টির ৯৫ শতাংশ সম্ভাবনা রয়েছে। এমনকি পরদিন সোমবার নির্ধারিত রিজার্ভ ডেতেও প্রকৃতিও অনুকূল থাকছে না। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে আবহাওয়া ব্যুরোর পক্ষ থেকে বলা হয়, ‘বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের সঙ্গে মুষলধারে বর্ষণ হতে পারে।’


বিজ্ঞাপন


তাছাড়া আইসিসি নিয়ম অনুসারে কন্ডিশন অনুযায়ী নকআউটের ফল বের করতে ১০ ওভার খেলা হতে হবে। যা গ্রুপ পর্বে ছিল ৫ ওভার।

আইসিসি বলছে, প্রয়োজন হলে প্রাথমিকভাবে ওভার কমিয়ে রোববার ম্যাচ সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা করা হবে। যদি সেদিন ম্যাচ আয়োজন করা না যায়, ম্যাচ চলে যাবে রিজার্ভ ডেতে। তখন ম্যাচ যেখানে থেমে গিয়েছিল, সেখান থেকেই শুরু করা হবে। আর একবার টস হয়ে যাওয়া মানে ম্যাচটা জীবন্ত।

এমনও যদি হয় যে, ওভার কমিয়েও রোববার ম্যাচ পুনরায় শুরু করা গেলো না। তখন রিজার্ভ ডেতে ২০ ওভারের ম্যাচ ধরেই খেলা পুনরায় শুরু করা হবে।

অপরদিকে সময়ের ক্ষেত্রেও ছাড় দেওয়া হচ্ছে। নির্ধারিত ফাইনালের দিন অতিরিক্ত ৩০ মিনিট ধরা হলেও রিজার্ভ ডের ক্ষেত্রে সেটি ধরা হয়েছে ৪ ঘণ্টা (আগে ছিল ২ ঘণ্টা)। অর্থাৎ সোমবার আরও বেশি বাড়তি পাওয়া যাচ্ছে। রোববার ও সোমবার ম্যাচের শুরুর সময়েও পার্থক্য থাকছে অনেক। রোববার ম্যাচ শুরুর কথা বাংলাদেশ সময় দুপুর ২টায়। সোমবার খেলা শুরুর সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টায়।


বিজ্ঞাপন


অন্যদিকে দুইদিন চেষ্টা করেও যদি মাঠে খেলা গড়ানো না যায়। সেক্ষেত্রে ভাগাভাগি হবে ট্রফি। ক্রিকেটে এর আগেও এমনটা হয়েছিল ২০০২-০৩ চ্যাম্পিয়নস ট্রফির সময়। তাছাড়া গত ওয়ানডে বিশ্বকাপে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল চলেছিল ২ দিন। 

এসটি 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর