শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ঢাকা

পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ রিজওয়ান, জায়গা পেলেন যারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পিএম

শেয়ার করুন:

পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ রিজওয়ান, জায়গা পেলেন যারা

পাকিস্তান ক্রিকেটে কেন্দ্রীয় চুক্তির নতুন তালিকা ঘিরে তৈরি হয়েছে আলোচনা। দীর্ঘদিন জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করা উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও ব্যাটার শান মাসুদ এবার জায়গা পাননি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চুক্তিতে। ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকা নতুন তালিকায় জায়গা পেয়েছেন মোট ৩৮ জন ক্রিকেটার।

আরও পড়ুন-বিদেশি লিগ খেলতে টাকার বিনিময়ে ক্রিকেটারদের ছাড়পত্র দিচ্ছে পাকিস্তান

লাহোরে এক যৌথ সংবাদ সম্মেলনে নতুন কেন্দ্রীয় চুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান পাকিস্তান দলের প্রধান কোচ মাইক হেসন ও পিসিবির হাই পারফরম্যান্স বিভাগের পরিচালক আকিব জাভেদ। নতুন কাঠামোয় ক্রিকেটারদের ফরম্যাটভিত্তিক দায়িত্বকে গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সক্রিয় থাকা খেলোয়াড়দের পারফরম্যান্স ও সংশ্লিষ্ট ফরম্যাটে ভূমিকা বিবেচনা করে চুক্তি দেওয়া হয়েছে।

আরও পড়ুন-পিএসএলের উপদেষ্টা হলেন সাবেক বিসিবি সভাপতি বুলবুল

সংবাদ সম্মেলনে আকিব জাভেদ জানান, 'কেন্দ্রীয় চুক্তি ও জাতীয় দলের হয়ে খেলার সুযোগ এক বিষয় নয়। কোনো ক্রিকেটার নির্দিষ্ট একটি ফরম্যাটের চুক্তিতে থাকলেও প্রয়োজন অনুযায়ী অন্য ফরম্যাটে জাতীয় দলের হয়ে খেলতে পারবেন।' রিজওয়ানের প্রসঙ্গেও একই অবস্থান তুলে ধরেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, 'দলের প্রয়োজনে রিজওয়ানকে আবারও জাতীয় দলে বিবেচনা করা হতে পারে। অর্থাৎ চুক্তিতে না থাকাকে দল থেকে বাদ পড়ার চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে দেখার সুযোগ নেই।'

নতুন তালিকায় টেস্ট ও ওয়ানডে দুই ফরম্যাটের চুক্তি পেয়েছেন বাবর আজম ও সালমান আলী আগা। টেস্ট বিভাগে রয়েছেন আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, সাজিদ খান ও সৌদ শাকিল।

অন্যদিকে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সংস্করণের চুক্তি পেয়েছেন আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফখর জামান, ফাহিম আশরাফ, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।

শুধু টি-টোয়েন্টি ফরম্যাটের চুক্তিতে জায়গা পেয়েছেন হাসান নেওয়াজ, মাজ সাদাকাত, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, শাদাব খান ও উসমান তারিক।

এছাড়া ভবিষ্যতের ক্রিকেটার গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবে উন্নয়ন বিভাগে রাখা হয়েছে ১৯ জনকে। তাঁদের মধ্যে রয়েছেন আবদুল সামাদ, আবদুল্লাহ ফজল, আহমেদ দানিয়াল, আলী রাজা, ফারহান ইউসুফ, হুনাইন শাহ, মোহাম্মদ তাহা, মোহাম্মদ তায়্যব আরিফ, মুহাম্মদ গাজী ঘোরি, মুহাম্মদ ইমরান রন্ধাওয়া, রাজাউল্লাহ, সাদ বেগ, সাদ মাসুদ, সামির মিনহাস, সাকিব খান, শাহজাইব খান, শামিল হুসাইন, সুফিয়ান মুকিম ও উবাইদ শাহ।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর