লন্ডনে আজ সন্ধ্যায় ব্যালন ডি’অরের মঞ্চে উঠতে যাচ্ছেন বিশ্বের সেরা ফুটবলাররা। অথচ পুরস্কার ঘোষণার আগেই এক সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী আলোচনার কেন্দ্রে চলে এসেছে। কানাডিয়ান স্পোর্টস বেটিংয়ের হিসাব বলছে, বায়ার্ন মিউনিখের হ্যারি কেইনই সবচেয়ে বড় ফেভারিট। জেতার সম্ভাবনা ৫৮ শতাংশ। বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামালের ক্ষেত্রে এই হার মাত্র ১৮ শতাংশ।
আরও পড়ুন-ব্যালন ডি’অর জিতলে কত টাকা মেলে, আসল সত্য জানলে চমকে যাবেন!
ইয়ামাল গত মৌসুমে দুর্দান্ত খেলেছেন। ২৪ গোল ও ১৮ অ্যাসিস্ট করে বার্সেলোনাকে লা লিগা শিরোপা ধরে রাখতে সাহায্য করেছেন। স্পেনের জার্সিতেও ২০২৬ বিশ্বকাপে বড় ভূমিকা রেখেছেন। তবু সুপারকম্পিউটারের নজরে কেইনই এগিয়ে। ৩৩ বছর বয়সী ইংলিশ স্ট্রাইকার বায়ার্নের হয়ে ৫১ ম্যাচে ৬১ গোল করেছেন।
আরও পড়ুন-ব্যালন ডি’অর জয়ে কার কত আধিপত্য? দেখুন পূর্ণাঙ্গ তালিকা
বুন্দেসলিগা, জার্মান কাপ ও সুপার কাপসহ ঘরোয়া ত্রেবল জিততে প্রধান অবদান রেখেছেন। ইংল্যান্ডের হয়ে আরও ১২ গোল করে বিশ্বকাপে দলকে তৃতীয় স্থানে নিয়ে গেছেন। মোট ৭৩ গোলের এই মৌসুমই তাঁর সবচেয়ে বড় শক্তি বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন-ব্যালন ডি’অরের বর্ষসেরা কোচের নাম ফাঁস
যদি এই ভবিষ্যদ্বাণী সত্যি হয়, তাহলে কেইন ক্যারিয়ারে প্রথমবার ব্যালন ডি’অর তুলবেন। ইয়ামালকে আবার রানার্স আপ হিসেবেই সন্তুষ্ট থাকতে হতে পারে।
তবে সুপারকম্পিউটার ইয়ামালের ভবিষ্যৎকে উজ্জ্বল দেখছে। আগামী দশকে তিনি তিনবার এই পুরস্কার জিততে পারেন ২০২৭, ২০৩১ ও ২০৩৫ সালে। এতে তিনি ইয়োহান ক্রুইফ, মিশেল প্লাতিনি ও মার্কো ফন বাস্তেনের মতো তিনবারের বিজয়ীদের সমকক্ষ হয়ে উঠবেন। মেসি (৮) ও রোনালদোর (৫) পরেই থাকবেন তিনি।
আরও পড়ুন-ব্যালন ডি’অরের দৌড়ে নাটকীয় মোড়, শীর্ষ দাবিদারের জন্য দুঃসংবাদ
আগামী এক দশকের অন্যান্য সম্ভাব্য বিজয়ীদের তালিকায় রয়েছেন- জুড বেলিংহাম (২০২৮), মাইকেল ওলিসে (২০২৯), আর্লিং হালান্ড (২০৩০), এন্ড্রিক (২০৩২), পাউ কুবারসি (২০৩৩), আরদা গুলার (২০৩৪) এবং এস্তেভাও (২০৩৬)। উল্লেখযোগ্যভাবে কিলিয়ান এমবাপে ও ভিনিসিয়াস জুনিয়রের মতো বড় নামগুলো এই তালিকায় নেই।
আজ ২৬ অক্টোবর বাংলাদেশ সময় রাত ২টায় লন্ডনের লন্ডন প্যালাডিয়ামে অনুষ্ঠান হবে। সেখানেই আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের ব্যালন ডি’অর বিজয়ীর নাম ঘোষণা করা হবে।




