রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

ব্যালন ডি’অর জয়ে কার কত আধিপত্য? দেখুন পূর্ণাঙ্গ তালিকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পিএম

শেয়ার করুন:

ব্যালন ডি’অর জয়ে কার কত আধিপত্য? দেখুন পূর্ণাঙ্গ তালিকা

ফুটবল বিশ্বের সবচেয়ে জমজমাট এবং মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার হলো ব্যালন ডি’অর। ১৯৫৬ সালে সূচনার পর থেকে এখন পর্যন্ত এই ট্রফি জয়ের তালিকায় যৌথভাবে শীর্ষে অবস্থান করছে লাতিন আমেরিকার পরাশক্তি আর্জেন্টিনা এবং ইউরোপের দেশ ফ্রান্স। উভয় দেশই জিতেছে সমান ৮টি করে ব্যালন ডি’অর। তবে এই সাফল্যের পেছনে রয়েছে সম্পূর্ণ ভিন্ন দুটি গল্প।

আর্জেন্টিনার ঝুলিতে জমা হওয়া আটটি ট্রফির পুরো কৃতিত্বই কেবল একজন জাদুকর লিওনেল মেসির। ২০০৯ থেকে শুরু করে ২০২৩ সাল পর্যন্ত ব্যক্তিগত নৈপুণ্যে একাই এই রেকর্ড গড়েছেন তিনি। অন্যদিকে, ফ্রান্সের আটটি ট্রফি এসেছে ছয়জন ভিন্ন ফুটবলারের পায়ের জাদুতে। ফরাসিদের এই তালিকায় নাম লিখিয়েছেন রেমন্ড কোপা, মিশেল প্লাতিনি, জ্যঁ-পিয়ের পাপাঁ, জিনেদিন জিদান, করিম বেনজেমা এবং উসমান দেম্বেলে।

আরও পড়ুন-ব্যালন ডি’অরের দৌড়ে নাটকীয় মোড়, শীর্ষ দাবিদারের জন্য দুঃসংবাদ

আরও পড়ুন-সর্বকালের সেরা ব্যালন ডি’অরের মনোনীতদের তালিকা প্রকাশ

তালিকায় এর পরেই রয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল, যাদের সংগ্রহে রয়েছে ৭টি ব্যালন ডি’অর। পর্তুগালের হয়ে ট্রফি জয়ীদের মধ্যে ইউসেবিও ও লুইস ফিগোর পাশাপাশি চারবার এই স্বাদ নিয়েছেন রোনালদো। পর্তুগালের ঠিক পরেই সমান ৭টি করে ট্রফি নিয়ে যৌথভাবে অবস্থান করছে জার্মানি ও নেদারল্যান্ডস। জার্মানির হয়ে গার্ড মুলার, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, কার্ল-হেইঞ্জ রুমেনিগে, লোথার ম্যাথাউস ও ম্যাথিয়াস সামার এই সম্মান অর্জন করেন। নেদারল্যান্ডসের পক্ষে এই গৌরবের অংশীদার ইয়োহান ক্রুইফ, রুড গুলিট ও মার্কো ফন বাস্তেন।

ফুটবলের অন্যতম সফল দেশ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল জিতেছে ৫টি ব্যালন ডি’অর। ব্রাজিলের হয়ে ট্রফি জয়ীরা হলেন রোনালদো নাজারিও, রিভালদো, রোনালদিনহো এবং কাকা। ব্রাজিলের পাশাপাশি ৫টি করে ট্রফি রয়েছে ইংল্যান্ড ও ইতালির ঘরেও। এছাড়া স্পেন জিতেছে ৪টি ব্যালন ডি’অর, যার সর্বশেষ সংযোজন ২০২৪ সালের বিজয়ী রদ্রি।

এদিকে ঐতিহ্য ভেঙে এবার প্রথমবারের মতো প্যারিসের বাইরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যালন ডি’অরের মূল আয়োজন। বাংলাদেশ সময় অনুযায়ী আগামী সোমবার রাত ১টায় লন্ডনের বিখ্যাত ‘প্যালাডিয়াম থিয়েটার’-এ জমকালো এই আসর শুরু হওয়ার কথা রয়েছে। এবারের আসরে ট্রফি জেতার দৌড়ে হ্যারি কেইন, কিলিয়ান এমবাপে এবং লামিন ইয়ামালের মতো তারকারা এগিয়ে থাকলেও, ব্যালন ডি’অরের মঞ্চ মানেই নাটকীয়তা ও চমক। শেষ পর্যন্ত কার হাতে উঠবে এই সোনালি ট্রফি, সেটাই এখন দেখার বিষয়।

ক্রমিক

দেশ

মোট ব্যালন ডি’অর

বিজয়ী খেলোয়াড়দের নাম ও সাল

১

 আর্জেন্টিনা

৮টি

লিওনেল মেসি (২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯, ২০২১, ২০২৩)

২

ফ্রান্স

৮টি

রেমন্ড কোপা (১৯৫৮), মিশেল প্লাতিনি (১৯৮৩, ১৯৮৪, ১৯৮৫), জ্যঁ-পিয়ের পাপাঁ (১৯৯১), জিনেদিন জিদান (১৯৯৮), করিম বেনজেমা (২০২২), উসমান দেম্বেলে (২০২৫)

৩

 পর্তুগাল

৭টি

ইউসেবিও (১৯৬৫), লুইস ফিগো (২০০০), ক্রিশ্চিয়ানো রোনালদো (২০০৮, ২০১৩, ২০১৪, ২০১৬, ২০১৭)

৪

 জার্মানি

৭টি

গার্ড মুলার (১৯৭০), ফ্রাঞ্জ বেকেনবাওয়ার (১৯৭২, ১৯৭৬), কার্ল-হেইঞ্জ রুমেনিগে (১৯৮০, ১৯৮১), লোথার ম্যাথাউস (১৯৯০), ম্যাথিয়াস সামার (১৯৯৬)

৫

নেদারল্যান্ডস

৭টি

ইয়োহান ক্রুইফ (১৯৭১, ১৯৭৩, ১৯৭৪), রুড গুলিট (১৯৮৭), মার্কো ফন বাস্তেন (১৯৮৮, ১৯৮৯, ১৯৯২)

৬

 ব্রাজিল

৫টি

রোনালদো (১৯৯৭, ২০০২), রিভালদো (১৯৯৯), রোনালদিনহো (২০০৫), কাকা (২০০৭)

৭

ইংল্যান্ড

৫টি

স্ট্যানলি ম্যাথিউস (১৯৫৬), ববি চার্লটন (১৯৬৬), কেভিন কিগ্যান (১৯৭৮, ১৯৭৯), মাইকেল ওয়েন (২০০১)

৮

 ইতালি

৫টি

ওমর সিভোরি (১৯৬১), জিয়ান্নি রিভেরা (১৯৬৯), পাওলো রোসি (১৯৮২), রবার্তো বাজ্জিও (১৯৯৩), ফাবিও কানাভারো (২০০৬)

৯

 স্পেন

৪টি

আলফ্রেদো দি স্তেফানো (১৯৫৭, ১৯৫৯), লুইস সুয়ারেজ (১৯৬০), রদ্রি (২০২৪)

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর