আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাদের ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড প্রকাশ করেছে। এবারের দল ঘোষণায় সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে দুই প্রবাসী তরুণ। প্রথমবারের মতো সিনিয়র জাতীয় দলের ডাক পেয়েছেন যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া ফরোয়ার্ড রোনান বেঞ্জামিন সুলিভান ও ইংল্যান্ড প্রবাসী স্ট্রাইকার মোহাম্মদ মাহি খান।
রোনান সুলিভান গত এপ্রিলে বাংলাদেশের অনূর্ধ্ব-২০ দলের হয়ে সাফ শিরোপা জয়ের অংশ ছিলেন। পাকিস্তানের বিপক্ষে অভিষেক ম্যাচেই জোড়া গোল করে সবাইকে তাক লাগিয়েছিলেন তিনি। সেন্ট জোসেফস হকস কলেজের হয়ে খেলা এই তরুণ ফুটবলার এখন জাতীয় দলের মূল স্কোয়াডে জায়গা করে নিয়েছেন।
আরও পড়ুন- প্রথম ফুটবলার হিসেবে ‘স্প্যানিশ নোবেল’ জিতলেন মেসি
আরও পড়ুন-ব্যালন ডি’অর অনুষ্ঠানে যাচ্ছে না পিএসজির কেউ! নেপথ্যে যে কারণ
আরও পড়ুন- ব্যালন ডি’অরে নাটকীয় মোড়, কেইন-ইয়ামাল দ্বৈরথে তৃতীয় কেউও জিততে পারেন
অন্যদিকে মাহি খান বর্তমানে ইংল্যান্ডের নবম স্তরের ক্লাব মলটন এফসিতে খেলছেন। চলতি মৌসুমে সাত ম্যাচে নয় গোল করে দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন তিনি। বয়সভিত্তিক দলের পর এবার সিনিয়র দলে ডাক পাওয়া দুজনের জন্যই বড় সাফল্য।
তরুণদের সুযোগ দিতে গিয়ে সর্বশেষ আসিয়ান কাপের দল থেকে বাদ পড়েছেন শাহরিয়ার ইমন, শাকিল আহাদ তপু ও এস এম মনজুরুর রহমান। ইন্দোনেশিয়ার বিপক্ষে গোল করা সত্ত্বেও ইমন এবারের স্কোয়াডে ঠাঁই পাননি। তবে অভিজ্ঞতার ভারসাম্য বজায় রাখতে ফিরিয়ে আনা হয়েছে তপু বর্মন, মোহাম্মদ ইব্রাহিম, ইসা ফয়সাল ও কাজেম শাহকে।
সাফের ২৮ সদস্যের বাংলাদেশ দল-
গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ।
ডিফেন্ডার: তপু বর্মন, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, রহমত মিয়া, জিদান আলেকজান্ডার ইউসুফ, ইসা ফয়সাল, তারিক রায়হান কাজী, জায়ান আহমেদ।
মিডফিল্ডার: সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, হৃদয়, হামজা চৌধুরী, শমিত সোম, কাজেম শাহ, জামাল ভূঁইয়া।
ফরওয়ার্ড: ফারহান আলী ওয়াহিদ, শেখ মোরসালিন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহামিদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, শুকি ইতোফুসা, মিনহাজুল করিম স্বাধীন, রোনান বেঞ্জামিন সুলিভান, মাহি খান।




