শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

২য় জাতীয় জুডো কাতা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পিএম

শেয়ার করুন:

২য় জাতীয় জুডো কাতা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ
২য় জাতীয় জুডো কাতা প্রতিযোগিতার চ্যাম্পিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জুডো দল

২য় জাতীয় জুডো কাতা প্রতিযোগিতা-২০২৬-এ অসাধারণ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জুডো দল।

শনিবার (২ সেপ্টেম্বর) ঢাকার হ্যান্ডবল স্টেডিয়ামে বাংলাদেশ জুডো ফেডারেশন আয়োজিত প্রতিযোগিতায় বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ আনসার ও ভিডিপি, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এবং ঢাকার উত্তরা কলেজের দল অংশগ্রহণ করে।

প্রতিযোগিতার একটি ইভেন্টে বিজিবি জুডো দলের ৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করে ১টি স্বর্ণ ও ১টি তাম্র পদক অর্জনের মাধ্যমে দলীয়ভাবে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেন।

অপরদিকে, ১টি রৌপ্য ও ১টি তাম্র পদক অর্জন করে বিকেএসপি রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে।

প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এবং বাংলাদেশ জুডো ফেডারেশনের সভাপতি জনাব খোন্দকার রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

উল্লেখ্য, খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, নেতৃত্ব, শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তা বৃদ্ধির পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের ক্রীড়াঙ্গনে অবদান রাখার লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের নিয়মিত ক্রীড়া প্রশিক্ষণ ও প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ প্রদান করা হয়ে থাকে। 

জুডোসহ বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে বিজিবি সদস্যদের ধারাবাহিক সাফল্য এই বাহিনীর ক্রীড়া কার্যক্রমের সক্ষমতা ও উৎকর্ষেরই প্রতিফলন বলে মনে করা হচ্ছে।

এমআইকে/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর