বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

কাল থেকে শুরু হচ্ছে আন্তঃবিভাগীয় অনূর্ধ্ব-১৬ বালিকা ফুটবল প্রতিযোগিতা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পিএম

শেয়ার করুন:

কাল থেকে শুরু হচ্ছে আন্তঃবিভাগীয় অনূর্ধ্ব-১৬ বালিকা ফুটবল প্রতিযোগিতা
ধানমন্ডিস্থ মহিলা ক্রীড়া কমপ্লেক্স কাল শুরু হচ্ছে আন্তঃবিভাগীয় অনূর্ধ্ব-১৬ বালিকা ফুটবল প্রতিযোগিতা, ২০২৬

আগামীকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) থেকে তিন দিনব্যাপী শুরু হচ্ছে আন্তঃবিভাগীয় অনূর্ধ্ব-১৬ বালিকা ফুটবল প্রতিযোগিতা, ২০২৬। বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত।

ধানমন্ডিস্থ শহীদ রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠেয় প্রতিযোগিতায় দেশের ৮টি বিভাগ হতে ১৬ টি জেলা থেকে প্রায় তিনশত জন নারী খেলোয়াড় অংশগ্রহণ করবেন।

অংশগ্রহণকারী জেলাগুলো হলো- টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ময়মনসিংহ, নেত্রকোনা, সাতক্ষীরা খুলনা, জয়পুরহাট, রাজশাহী, মৌলভীবাজার, সিলেট, পিরোজপুর, রংপুর জেলা।

আগামীকাল সকাল ১০টায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভি আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করবেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য (সংরক্ষিত মহিলা আসন) শিরিন সুলতানা, ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম ও ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন।

পরে আগামী ৬ সেপ্টেম্বর বিকেলে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান আমিনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার প্রদান করবেন। সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ।

এমআইকে/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর