বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বিপিএল আয়োজন না করার ব্যাখ্যা দিলেন বিসিবি সভাপতি তামিম 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ পিএম

শেয়ার করুন:

বিপিএল আয়োজন না করার ব্যাখ্যা দিলেন বিসিবি সভাপতি তামিম 

বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তবে চলতি বছর মাঠে গড়াবে না এ টুর্নামেন্ট। তামিম ইকবালের বিসিবি বোর্ড এবার বিপিএল আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে। আর্থিক ক্ষতি এবং সংস্কারের কারণেই এবার হচ্ছে না টুর্নামেন্টের এবারের আসর। 

এদিকে এবার বিপিএল আয়োজন না করলেও গত দুই আসরের আগে এ টুর্নামেন্ট আয়োজন করতে তৎকালীন বোর্ডকে চাপ দিয়েছিলেন তামিম। তবে নিজে বড়্রড সভাপতি হয়ে  বিপিএল আয়োজন করতে আহতে পর্যাপ্ত সময় পেলেও কেনো এবার টুর্নামেন্ট করছেন তাঁর ব্যাখ্যা দিয়েছেন সাবেক এই অধিনায়ক। 

বিপিএল নিয়ে আজ মিরপুরে সংবাদ সম্মেলন ডেকেছিলেন তামিম। তিনি বলেন, ‘গত দুইটা বছর যদি বিপিএলটা ভালোভাবে পরিচালিত হতো আর আমি এসে যদি বিপিএলটা না করতাম, তাহলে আপনি আমাকে প্রশ্ন করতে পারতেন। গত দুই বছরে বিপিএলের হয়েছেটা কী? গত দুই বছর যদি সফলভাবে হতো, কোনো ঝামেলা হতো না, সব ঠিক থাকত, পারিশ্রমিক ঠিকভাবে দেওয়া হতো, সব ঠিক থাকত, তাহলে আমি বিপিএলটা না করলে আমার ব্যর্থতা হতো।’

পারিশ্রমিক কমিয়ে হলেও ফারুককে তখন বিপিএল আয়োজনের যে অনুরোধ করেছিলেন, সেটি নিয়ে তামিমের ব্যাখ্যা, ‘আমি একজন ক্রিকেটার হিসেবে ওই সময় যিনি সভাপতি ছিলেন, তার কাছে গিয়েছি। অনুরোধ করেছি। জোরপূর্বক বিপিএল করা হয়েছে, এটা বলাটা ভুল। আমরা বলেছি যে এটা তো এটা করেন ভাই। তা না হলে আমাদের ক্রিকেটারদের ক্ষতি হবে। আবার ২০-২৫ শতাংশ (পারিশ্রমিক) কমায় দেব। সবই সত্যি।’

 ২০২৫ বিপিএল আয়োজনের সময় ফারুক আহমেদকে দুইটি ফ্র্যাঞ্চাইজির ব্যাপারে সতর্ক করেছিলেন বলেও জানিয়েছেন তামিম। তিনি বলেন, ‘কী হয়েছে, এটা আমি বলে দিচ্ছি। যে সভাপতির (ফারুক) কাছে আমরা গিয়েছিলাম, আমি তাকেই এক সপ্তাহ পরে এসে এটাও বলেছি যে, এই দুই ফ্র্যাঞ্চাইজিকে দল দিয়েন না। আপনি ঝামেলায় পড়বেন। তার একটা ফ্র্যাঞ্চাইজি ছিল রাজশাহী।’

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর