রেকর্ড ভাঙার দৌড়ে সময়ের সঙ্গে পাল্লা দিচ্ছেন কিলিয়ান এমবাপে। রিয়াল মাদ্রিদের জার্সিতে ১০০ গোলের মাইলফলক সবচেয়ে কম ম্যাচে ছোঁয়ার যে কীর্তি ক্রিশ্চিয়ানো রোনালদো গড়েছিলেন, এবার সেই রেকর্ডে ভাগ বসানোর সুযোগ তৈরি হয়েছে ফরাসি ফরোয়ার্ডের সামনে।
রিয়ালের হয়ে দ্রুততম ১০০ গোলের রেকর্ড এখনো রোনালদোর দখলে। ২০১১ সালে মাত্র ১০৫ ম্যাচে ক্লাবটির হয়ে ১০০ গোল পূর্ণ করেছিলেন পর্তুগিজ তারকা। এত বছর পর একই সংখ্যক ম্যাচ খেলে এমবাপেও এখন রেকর্ডটির খুব কাছে পৌঁছে গেছেন।
তবে রোনালদোর চেয়ে ১১ গোল পিছিয়ে আছেন এমবাপে। রিয়ালের হয়ে ১০৫ ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৮৯। অর্থাৎ রোনালদোর রেকর্ড ছুঁতে হলে পরের ম্যাচগুলোতে আরও ১১ বার বল জালে জড়াতে হবে তাকে।
আরও পড়ুন-‘বিপিএল বন্ধ হচ্ছে না, সংস্কার হচ্ছে’
আরও পড়ুন- অনন্য ইতিহাস নয়ারের
এমবাপের সামনে সময়ও খুব বেশি নেই। চলতি মৌসুমে ২ নভেম্বর পর্যন্ত রিয়ালের হয়ে তিনি আরও ১২টি ম্যাচ খেলার সুযোগ পেতে পারেন। এই ম্যাচগুলোর মধ্যেই যদি ১১টি গোল করতে পারেন, তাহলে রোনালদোকে পেছনে ফেলে রিয়ালের ইতিহাসে দ্রুততম ১০০ গোলের নতুন রেকর্ড গড়বেন ফরাসি তারকা।
চলতি লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে হ্যাটট্রিক করে ৮৯ গোলে পৌঁছেছেন এমবাপে। ওই পারফরম্যান্সের পরই রোনালদোর সঙ্গে তার তুলনা আরও জোরালো হয়েছে। কারণ রিয়ালের হয়ে দুজনই ১০৫ ম্যাচে পৌঁছেছেন, কিন্তু ওই পর্যায়ে রোনালদোর গোল ছিল ১০০টি, আর এমবাপের ৮৯।
এখন দেখার বিষয়, পরের ১২ ম্যাচে এমবাপে ১১ গোলের সেই কঠিন সমীকরণ মেলাতে পারেন কি না। সফল হলে রিয়াল মাদ্রিদের জার্সিতে দ্রুততম ১০০ গোলের রেকর্ডটি নতুন করে লিখবেন তিনি।
এসটি




