ডারউইনে ইতিহাস গড়ার পর ম্যাকাই টেস্টে নেমেছিল বাংলাদেশ। কিন্তু মিচেল স্টার্কের আগুনে বোলিংয়ে প্রথম ঘণ্টাতেই এলোমেলো টাইগাররা।
প্রথম ২২ বলে ৫ উইকেট নিয়ে সফরকারীদের ব্যাটিং লাইন তছনছ করে দিলেন। টস হেরে ব্যাটিংয়ে নেমে বিপাকে সফরকারীরা।
২২ বলের মধ্যে বাংলাদেশের ৫ ব্যাটসম্যানকে ফিরিয়েছেন স্টার্ক। কিন্তু এটা দ্রুততম ফাইফারের রেকর্ড নয়। টেস্টে সবচেয়ে দ্রুততম ফাইফারের রেকর্ড ১৫ বলে— সেটিও স্টার্কেরই! গত বছরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ উইকেট নিতে ১৫ বল লেগেছিল তার। ওই ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়েছিল মাত্র ২৭ রানে।
২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৩ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। টেস্টে সেটিই সর্বনিম্ন স্কোর বাংলাদেশের। ১৯৫৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে ২৬ রানে অলআউট হয়েছিল নিউজিল্যান্ড। সেটিই এখনও টেস্টে কোনো দলের সর্বনিম্ন।
প্রথম বলে সাদমান ইসলামকে ক্যামেরন গ্রিনের শিকার বানান অজি পেসার। পরের ওভারে টানা দুই বলে তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তকে ফেরান স্টার্ক। প্রথম তিন ব্যাটারই মারেন ডাক। মুমিনুল হককে ৯ রানে ফেরান স্টার্ক। ৫ বল খেলা লিটন দাসকেও শূন্য রানে ফেরান বাহাতি এই পেসার। এদিকে মুশফিককে বোল্ড করেন কামিন্স।
এআরএম




