শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ঢাকা

আত্মবিশ্বাসী টাইগারদের কাছে ডারউইনের জয় এখন অতীত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ আগস্ট ২০২৬, ০৩:১৪ পিএম

শেয়ার করুন:

আত্মবিশ্বাসী টাইগারদের কাছে ডাউইনের জয় এখন অতীত

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে গিয়ে দুর্দান্ত এক জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের বিপক্ষে সাদা পোশাকে ঐতিহাসিক জয় পেয়েছে টাইগাররা। ডারউইনের সেই ম্যাচ জেতায় সফরকারীদের সামনে এবার সিরিজ জয়ের হাতছানি। ম্যাকাইয়ে দ্বিতীয় ম্যাচে জিতলেই আরও একবার ইতিহাস গড়বে বাংলাদেশ। তবে এখনই জয়-পরাজয় নিয়ে ভাবছেন না অধিনায়ক নাজমুল শান্ত। তিনি বরং চাইছেন দ্বিতীয় ম্যাচের পাঁচ দিনই ভালো ক্রিকেট খেলতে। 

গ্রেট ব্যারিয়ার রিফে আজ অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন শান্ত। সেখানে তিনি বলেন, ‘আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। টেস্টের পাঁচ দিনই ভালো ক্রিকেট খেলতে চাই। একেকটা দিন, একেকটা সেশন আমরা কতটা ভালো ক্রিকেট খেলছি, সেটা গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, প্রক্রিয়াটা ঠিকঠাক অনুসরণ করলে ফল এমনি এমনিই আসবে। তাই ফলাফলের দিকে না তাকিয়ে ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব।’

ডারউইনের জয়ে দলের সবার আত্মবিশ্বাস বাড়লেও তা নিয়ে পড়ে থাকতে রাজি নন শান্ত। বরং সেই জয় এখন তাঁর কাছে অতীত। তিনি বলেন, ‘দেখুন, এমন একটা জয় তো অবশ্যই আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে। তবে পেশাদার ক্রিকেটার হিসেবে সেখান থেকে ফেরত আসাটা খুবই গুরুত্বপূর্ণ। আমার মতে এই দুই দিনের অনুশীলনে খেলোয়াড়রা সেটা খুব ভালোভাবেই মানিয়ে নিয়েছে। সেটা অতীত হয়ে গেছে আসলে।’

এদিকে ডারউইনের তুলনায় ভিন্ন কন্ডিশনে ম্যাকাইয়ে অজিদের মুখোমুখি হবে টাইগারররা। দুই দিনের অনুশীলনে আবহাওয়া সম্পর্কে ভালো ধারণা হয়েছে জানিয়ে শান্ত বলেন, ‘প্রস্তুতি ভালো হয়েছে। হ্যাঁ, আবহাওয়াটা একটু ভিন্ন। ওখানকার তুলনায় একটু ঠান্ডা, বাতাসটাও বেশি। তবে আমার মনে হয়, দুই দিনের অনুশীলনে সবাই মোটামুটি একটা ভালো ধারণা পেয়েছে।’

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর