মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ঢাকা

বাংলাদেশ ম্যাকাই টেস্টে নামার আগে যাদের ধন্যবাদ দিলেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ১২:৫৪ পিএম

শেয়ার করুন:

বাংলাদেশ ম্যাকাই টেস্টে নামার আগে যাদের ধন্যবাদ দিলেন মাশরাফি

ডারউইনের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে চার দিনে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ম্যাচ জয়ের পর খেলোয়াড়দের প্রশংসায় ফেটে পড়েছে ক্রিকেটপ্রেমীরা। কিন্তু সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবার আলাদা একটা কথা বললেন। তিনি মনে করিয়ে দিলেন, জয়ের পেছনে শুধু ব্যাট-বল নয়, কোচিং স্টাফদের অবদানও সমান গুরুত্বপূর্ণ।

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে মাশরাফি লিখেছেন, দল হারলে সহজেই সিলেক্টর বা কোচিং প্যানেলকে দোষারোপ করা হয়। কিন্তু জয়ের সময় তাদের অবদান প্রায়ই আড়ালে চলে যায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয়ের পর তিনি বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন দেশীয় কোচদের। ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, বোলিং কোচ তালহা জুবায়ের, ফিল্ডিং কোচ আশিক এবং কম্পিউটার অ্যানালিস্ট শাওনসহ দলের সঙ্গে থাকা সবাইকে তিনি এই সাফল্যের অংশীদার বলে উল্লেখ করেছেন।

আরও পড়ুন-ফিফার ভিডিওতে উঠে এল বিশ্বকাপ ফাইনালে রেয়াফারির চাঞ্চল্যকর সংলাপ

মাশরাফি লিখেছেন, “দল হারলে আমরা খুব সহজেই সিলেক্টর বা কোচিং প্যানেলকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিই, কিন্তু দল জিতলে তাদের কৃতিত্বটা আড়ালে পড়ে যায়।    

“অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পর কয়েকজনকে ধন্যবাদ না দিলেই নয়, বিশেষ করে আমাদের দেশি কোচ যারা আছে। ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, বোলিং কোচ তালহা জুবায়ের, ফিল্ডিং কোচ আশিক এবং কম্পিউটার অ্যানালিস্ট শাওন ছাড়া আরও যারা আছে দলের সঙ্গে, সবাই এই কৃতিত্বের অংশীদার।”

আরও পড়ুন-বাংলাদেশের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াতে দলে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

এরপর তিনি লেখেন, “আমাদের দেশি কোচদের যদি আরও সুযোগ এবং দায়িত্ব দেওয়া হয়, আমি বিশ্বাস করি তারা নিজেদের সামর্থ্য আরও ভালোভাবে প্রমাণ করতে পারবেন এবং দেশের ক্রিকেটকে আরও অনেক কিছু দিতে পারবেন। জয়টা শুধু ক্রিকেটারদের নয়, পেছনে থাকা প্রতিটি মানুষেরও।”  

মাশরাফি লিখেছেন, “ক্রিকেট তুমি প্রথম স্পর্শ, প্রথম চাওয়া, প্রথম বিরহ, প্রথম পাওয়া, প্রথম কলহ, প্রথম রাত্রী, প্রথম দিন, প্রথম মিলনের অন্তহীন ভালোবাসা। আবার কখনও কখনও চরম যাতনা। ম্যাকাই টেস্টের জন্য শুভকামনা।”  

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর