মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ঢাকা

ফিফার ভিডিওতে উঠে এল বিশ্বকাপ ফাইনালে রেয়াফারির চাঞ্চল্যকর সংলাপ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ১১:৩৪ এএম

শেয়ার করুন:

ফিফার ভিডিওতে উঠে এল বিশ্বকাপ ফাইনালে রেয়াফারির চাঞ্চল্যকর সংলাপ

এক মাসও পার হয়নি সেই উত্তেজনাপূর্ণ ফাইনালের। তবুও আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনালের গল্প যেন থামছেই না। এবার নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছে রেফারির চোখে দেখা মাঠের সেই অদেখা মুহূর্তগুলো। ফিফা প্রকাশ করেছে রেফারি স্লাভকো ভিনচিচের ‘রেফ ক্যাম’ ফুটেজ। তাতে ধরা পড়েছে এমন কিছু কথোপকথন ও দৃশ্য, যা সাধারণ সম্প্রচারে কখনোই দেখা যায়নি।

১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেন ১-০ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জয়ী হয়। দর্শকরা টেলিভিশনে ম্যাচ দেখেছেন, কিন্তু রেফারির দৃষ্টিকোণ থেকে পুরো ছবিটা ছিল অনেকটাই আড়ালে। সেই আড়াল সরিয়ে এবার ফিফা তুলে ধরেছে ভিডিও।

আরও পড়ুন-মেসিকে ‘বোমা মেরে উড়িয়ে দেওয়ার’ হুমকি; গোপন নথি ফাঁস

সবচেয়ে বেশি আলোচনা তৈরি করেছে লিওনেল মেসির সঙ্গে ভিনচিচের কথাবার্তা। ফুটেজে দেখা যায়, একপর্যায়ে রেফারি আর্জেন্টিনা অধিনায়কের কাছে গিয়ে বলছেন, “পারেদেসকে নিয়ন্ত্রণে রাখো।” তখনই মাঠে নেমেছেন লিয়ান্দ্রো পারেদেস। ৪৬ মিনিটে নিকোলাস গঞ্জালেসের বদলি হিসেবে তিনি মাঠে আসেন এবং খুব অল্প সময়ের মধ্যেই হলুদ কার্ড পান। রেফারি সম্ভবত সেই কারণেই মেসিকে সতর্ক করে দিয়েছিলেন, যাতে পারেদেসের আচরণ নিয়ন্ত্রণে থাকে।

ফুটেজের প্রকাশিত ট্রান্সক্রিপ্ট অনুযায়ী ভিনচিচকে বলতে শোনা যায়, ‘মেসি, পারেদেসকে সামলাও। পারেদেসকে সামলাও। ওর হলুদ কার্ড আছে, আমি ওকে লাল কার্ড দেখাতে চাই না।’

আরও পড়ুন- আর্জেন্টাইন তারকার মাও বিশ্বাস করতেন বিশ্বকাপ ফাইনালে ষড়যন্ত্র হয়েছে

এই ফুটেজ প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। স্পেনের কিছু সমর্থক প্রশ্ন তুলেছেন, রেফারি সরাসরি মেসির কাছে গিয়ে কেন পারেদেসকে নিয়ন্ত্রণে রাখার কথা বললেন? কেউ কেউ এটিকে আর্জেন্টিনার খেলোয়াড়দের প্রতি আলাদা আচরণ বলে মনে করছেন। তবে শুধু এই একটি কথোপকথনের ভিত্তিতে পক্ষপাতিত্বের অভিযোগ প্রমাণিত হয় না। 

রেফ ক্যামের ফুটেজে আরও কিছু উত্তেজনাপূর্ণ মুহূর্তও ধরা পড়েছে। এনজো ফার্নান্দেজ দুটি হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। প্রথমটি সিদ্ধান্তের প্রতিবাদে, দ্বিতীয়টি ফাউলের জন্য। ম্যাচের শেষ দিকে পারেদেস স্পেনের গাভি ও এরিক গার্সিয়ার সঙ্গে সংঘর্ষে জড়ান। সেখানে তিনি দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে লাল কার্ড দেখেন। পরে অবশ্য সেই লাল কার্ড বাতিল করা হয়।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর