মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ঢাকা

ঐতিহাসিক ম্যাকেই টেস্ট

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচের প্রথম দিনে টিকিটের সংকট

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ০৯:২৮ এএম

শেয়ার করুন:

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচের প্রথম দিনে টিকিটের সংকট

অস্ট্রেলিয়া-বাংলাদেশ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরু হতে আর মাত্র চার দিন বাকি। তার আগেই ম্যাকেই শহরে টিকিটের হিড়িক পড়েছে। গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় প্রথমবারের মতো পুরুষদের টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ইতিহাস তৈরির খেলায় প্রথম দিনের সব টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। দ্বিতীয় দিনের টিকিটও প্রায় শেষের পথে।

ডারউইনে প্রথম টেস্টে বাংলাদেশের ৯ উইকেটের বড় জয়ের পর সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা টাইগারদের বিপক্ষে এই ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে। ম্যাকেই অস্ট্রেলিয়ার ১২তম শহর হিসেবে পুরুষদের টেস্ট আয়োজন করছে। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, শনিবারের (প্রথম দিন) সাধারণ ও করপোরেট সব টিকিট শেষ হয়ে গেছে। পরের দিনগুলোর টিকিট এখনো পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন-যে তিন দেশে এখনো জিততে পারেনি বাংলাদেশ

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ এ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, নর্দান অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ নিয়ে মানুষের এমন উৎসাহ দেখে তারা খুশি। প্রথম বল হওয়ার আগেই প্রথম দিনের টিকিট শেষ হয়ে যাওয়াটা সত্যিই চমকপ্রদ। ডারউইনে ২২ বছর পর টেস্ট ফিরেছে আর ম্যাকেইতে প্রথমবার হচ্ছে; এই দুই ম্যাচ মিলিয়ে নর্দার্ন টেরিটরি ও কুইন্সল্যান্ডসহ সারা দেশ ও বিদেশের দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

আরও পড়ুন-অবসর পরিকল্পনা জানালেন রোনালদো

ম্যাচটি ২২ থেকে ২৬ আগস্ট পর্যন্ত চলবে। প্রতিদিন স্থানীয় সময় সকাল ১০টায় খেলা শুরু হবে। গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা আগে সীমিত ওভারের আন্তর্জাতিক ম্যাচ হোস্ট করলেও পুরুষদের টেস্ট এবারই প্রথম।

এই দুই টেস্টের সিরিজ দিয়ে অস্ট্রেলিয়ার ২০২৬-২৭ মৌসুমের সূচনা হচ্ছে। এরপর তারা নিউজিল্যান্ডের বিপক্ষে চার টেস্ট এবং ইংল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের ম্যাচ খেলবে। মার্চে এমসিজিতে ইংল্যান্ডের বিপক্ষে ১৫০তম বার্ষিকী টেস্টও অনুষ্ঠিত হবে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর