রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ঢাকা

ইনিংস ব্যবধানে হার এড়িয়ে লাঞ্চ বিরতিতে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ০৮:৪১ এএম

শেয়ার করুন:

ইনিংস ব্যবধানে হার এড়িয়ে লাঞ্চ বিরতিতে অস্ট্রেলিয়া
ছবি: সংগৃহীত

ডারউইনে ইনিংস ব্যবধানে জেতার স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কিন্তু সেটি আর হলো না। দ্বিতীয় ইনিংসে লক্ষ্য তাড়ায় নামতে হবে টাইগারদের।  বাংলাদেশের নেওয়া ২২৮ রানের লিড পেরিয়ে উল্টো টার্গেট বাড়াচ্ছে স্বাগতিকরা।

যদিও ৭ উইকেট হারিয়ে ফেলা অজিরা শক্ত লক্ষ্য দিতে পারবে কি না, সেটি নিয়ে রয়েছে শঙ্কা।

৮৪ ওভারের খেলা শেষে অস্ট্রেলিয়ার রান ৭ উইকেটে ২৪৩। ১৫ রানের লিড নিয়ে লাঞ্চ বিরতিতে গেছে স্বাগতিকরা। ক্যামেরন গ্রিন ৮৫ ও মিচেল স্টার্ক অপরাজিত আছেন ১৪ রানে।

এর আগে, তৃতীয় দিন শেষে এগিয়ে ছিল বাংলাদেশ। ৬৭ রানে পিছিয়ে থাকা অস্ট্রেলিয়া চতুর্থ দিনের শুরুতেও নড়বড়ে অবস্থা। ব্যাট হাতে ফিফটি করার পর বল হাতেও অজিদের চেপে ধরেন মেহেদী হাসান মিরাজ।

৪ উইকেটে ১৬১ রান নিয়ে দিন শেষ করা অস্ট্রেলিয়া হারায় আরও ৩ উইকেট।

চতুর্থ দিন কামিন্সদের তিনটি উইকেটই তুলে নেন মিরাজ। ৩০ রান করার অ্যালেক্স ক্যারিকে ফেরান দলীয় ১৭৮ রানে। পতন হয় পঞ্চম উইকেটের। তাকে স্টাম্পিং করেন লিটন কুমার দাস।

এরপর ৫ রান করা ওয়েবস্টার বোল্ড হলে ১৯৩ রানে ৬ উইকেট হারায় অস্ট্রেলিয়া।

সপ্তম উইকেটের পতন হয় অধিনাক প্যাট কামিন্স ৮ রান করে মিরাজের বলে সাদমানকে ক্যাচ দিলে। দলীয় ২০৭ রানে আউট হন কামিন্স।

এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর