শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

‘সোনালী প্রজন্ম’ ও শূন্য খাতা, ফুটবলের নতুন ‘চোকার্স’ বেলজিয়াম!

সালমান ইসলাম
প্রকাশিত: ১১ জুলাই ২০২৬, ০৩:৫৯ এএম

শেয়ার করুন:

‘সোনালী প্রজন্ম’ ও শূন্য খাতা, ফুটবলের নতুন ‘চোকার্স’ বেলজিয়াম!

খেলাধুলার অভিধানে ‘চোকার্স’ শব্দটির অর্থ অত্যন্ত নির্মম। এর সহজ মানে হলো এমন এক দল, যাদের জেতার সমস্ত যোগ্যতা, প্রতিভা এবং সামর্থ্য থাকা সত্ত্বেও ঠিক যখন জয়ের বন্দরে পৌঁছানোর মোক্ষম সময় আসে, তখনই তারা স্নায়ুর চাপ সামলাতে না পেরেভেঙে পড়ে। আন্তর্জাতিক ফুটবলে বেলজিয়াম দলটির ভাগ্য যেন এখন ঠিক এই বৃত্তেই বন্দি।

লস অ্যাঞ্জেলেসে ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্পেনের বিরুদ্ধে শেষ মুহূর্তের নাটকীয় হার ফুটবল মহলে আবারও সেই পুরোনোপ্রশ্নটিকেই চাঙ্গা করে তুলেছে।কাগজে-কলমে বিশ্বসেরা হয়েও বেলজিয়াম কি আসলেই ফুটবলের নতুন ‘চোকার্স’?

IMG_1707

গত এক দশক ধরে বেলজিয়াম ফুটবল দলটিকে বলা হয়েছে তাদের ইতিহাসের সেরা ‘গোল্ডেন জেনারেশন’ বা সোনালী প্রজন্ম। ইডেনহ্যাজার্ড, কেভিন ডি ব্রুইনা, রোমেলু লুকাকু, থিবো কোর্তোয়াদের মতো বিশ্বসেরা তারকাদের নিয়ে গড়া এই দলটি ফিফা র‍্যাঙ্কিংয়ে টানাকয়েক বছর টপে রাজত্ব করেছে।

কিন্তু বড় কোনো টুর্নামেন্টের ট্রফি ক্যাবিনেটে তাকালে আজও সেখানে শুধুই শূন্যতা; ২০১৮ বিশ্বকাপের তৃতীয় স্থান ছাড়া বলার মতোকোনো বড় অর্জন নেই তাদের। প্রতিটি বড় আসরেই তারা ফেভারিট হিসেবে মাঠে নেমেছে, কিন্তু নকআউট পর্বের আসল পরীক্ষা কিংবাহাইভোল্টেজ ম্যাচ এলেই তাদের চেনা ছন্দ হারিয়ে গেছে।

IMG_1704

২০১৪ ও ২০১৮ বিশ্বকাপ কিংবা ২০১৬ ও ২০২০-এর ইউরো সবখানেই তারা কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনালের মঞ্চে এসে খেইহারিয়েছে।

স্পেনের বিপক্ষে সদ্য সমাপ্ত ম্যাচটিও বেলজিয়ামের এই মনস্তাত্ত্বিক দুর্বলতার কথাই মনে করিয়ে দেয়। প্রথমার্ধে ১-১ গোলে সমতায় ফিরেদারুণ লড়াই করলেও, ম্যাচের আসল চাপ যখন শুরু হলো, তখনই তারা ভুল করতে শুরু করল।

IMG_1706

বিশেষ করে ৭২ মিনিটে যখন দলের প্রধান দেয়াল কোর্তোয়া চোট পেয়ে কেদে মাঠ ছাড়লেন, তখনই যেন বেলজিয়ামের মানসিক শক্তিভেঙে চুরমার হয়ে গেল। বদলি গোলরক্ষক সেনে লামেন্সের শেষ মুহূর্তের অনভিজ্ঞতা এবং ডিফেন্সের স্থবিরতার সুযোগ নিয়ে ৮৮মিনিটে স্পেনের মেরিনো যখন গোলটি করলেন, তখন বেলজিয়ামের ডিফেন্ডারদের কেবল চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না।

IMG_1705

২০২৬ সালের এই বিশ্বকাপটি ছিল বেলজিয়ামের সোনালী প্রজন্মের শেষ কয়েজনের জন্য আক্ষেপ ঘোচানোর অন্তিম সুযোগ। কিন্তুস্পেনের বিপক্ষে এই হার কেবল তাদের বিশ্বকাপ থেকেই ছিটকে দেয়নি, বরং ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এক প্রতিভাবান প্রজন্মকেকোনো আন্তর্জাতিক ট্রফি ছাড়াই শূন্য হাতে বিদায় নিতে বাধ্য করল।

ফুটবল ইতিহাস চিরকাল চ্যাম্পিয়নদেরই মনে রাখে। আর বেলজিয়াম? তারা সম্ভবত ইতিহাস জুড়ে সবচেয়ে প্রতিভাবান অথচ ট্র্যাজিকএক ‘চোকার্স’ দল হিসেবেই স্মৃতির পাতায় রয়ে যাবে!

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর