শনিবার, ১৩ জুন, ২০২৬, ঢাকা

যুদ্ধের ময়দান থেকে বিশ্বকাপের মঞ্চে

গ্রুপ পর্ব পেরোলেই বিশ্বকাপে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ১২:৪৬ পিএম

শেয়ার করুন:

গ্রুপ পর্ব পেরোলেই বিশ্বকাপে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র 

চলতি বছরের শুরু থেকেই বিশ্বজুড়ে আলোচনায় ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যে হামলায় শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে হারায় ইরান। এরপরেই পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ে যুদ্ধের আগুন যার প্রভাব পুড়ে পুরো বিশ্বেই। যুদ্ধের কারণে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক একেবারে তলানিতে। ইরানের উপর নানাভেব জুলুম করছে মার্কিন সরকার। এমনকি বিশ্বকাপেও যুক্তরাষ্ট্রের বৈষম্যের শিকার হচ্ছেন ইরানের ফুটবলাররা। 

যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে ইরান খেলবে কি না তা নিয়ে শঙ্কা ছিল অনেক। ইরান তাদের ম্যাচগুলো মেক্সিকোয় সরিয়ে নেওয়ার আবেদনও জানিয়েছিল যাতে সাড়া দেয়নি ফিফা। এদিকে ইরানের সব ম্যাচ যুক্তরাষ্ট্রেই অনুষ্ঠিত হবে বিধায় দেশটি তাদের অনুশীলন ক্যাম্পও মার্কিন মুলুকেই নির্ধারণ করেছিল। কিন্তু যুদ্ধের বাস্তবতায় ইরানের ফুটবল দলের ভিসা নিয়ে জটিলতা সৃষতি করে যুক্তরাষ্ট্র। ফলে ইরান তাদের অনুশীলন ক্যাম্প মেক্সিকোয় সরিয়ে নেয়। 


বিজ্ঞাপন


আরও পড়ুন- গ্রুপ পর্ব পেরোলেই আর্জেন্টিনার অগ্নিপরীক্ষা, প্রতিপক্ষ যে দল

আরও পড়ুন- গ্রুপ পর্ব পেরোলে ব্রাজিলের প্রতিপক্ষ হবে যে দল

এখানেই শেষ নয়, মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে গিয়ে নিজেদের গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলবে ইরান। তবে মার্কিন সরকার ইরান ফুটবল দলকে যে ভিসা দিয়েছে, এতে করে দিনে গিয়ে ম্যাচ খেলে আবার একই দিনে ইরানি ফুটবলারদের যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে। এমন বৈষম্যের বাস্তবতায় বিশ্বকাপে ইরান ও যুক্তরাষ্ট্র মুখোমুখি হতে পারে কি না তা নিয়ে সিমীকরণ মেলাচ্ছেন অনেকেই। 

বিশ্বকাপে ইরানের বিপক্ষে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার বেশ সম্ভাবনা আছে। আর তা যদি হয় তাহলে এবারের বিশ্বকাপের অন্যতম হাই-ভোল্টেজ ম্যাচ হবে এটি। চলুন দেখে নেওয়া যাক বিশ্বকাপে ইরান ও যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার সম্ভাবনা:


বিজ্ঞাপন


১. রাউন্ড অব ৩২-এ মুখোমুখি হওয়ার সম্ভাবনা
বিশ্বকাপে গ্রুপ ‘জি’-তে বেলজিয়াম, মিশর ও নিউজিল্যান্ডের সঙ্গে খেলবে ইরান। অন্যদিকে যুক্তরাষ্ট্র রয়েছে গ্রুপ ‘ডি’-তে যেখানে তাদের সঙ্গে আছে অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে ও তুরস্ক। এই দুই দলই যদি নিজেদের গ্রুপে দ্বিতীয় হয়ে গ্রুপ পর্ব শেষ করে তবে পরবর্তী রাউন্ড অব ৩২ এই যুক্তরাষ্ট্র ও ইরান মুখোমুখি হবে। ফিফার ফিফার নকআউট ব্র্যাকেট বিশ্লেষণ করে এমনটাই জানা গেছে। 

এক্ষেত্রে গ্রুপে দ্বিতীয় হতে ইরানকে বেশ বেগ পোহাতে হতে পারে। কেননা গ্রুপ ‘জি’-তে বেলজিয়াম, মিশর- এই দুই দলই অপেক্ষাকৃত শক্তিশালী। অন্যদিকে যুক্তরাষ্ট্রকেও চ্যালেঞ্জ জানাবে অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে ও তুরস্ক। 

২. রাউন্ড অব ১৬-তেও দুই দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা 
নক আউট পর্বে রাউন্ড অব ৩২-এ মুখোমুখি না হলেও পরের পর্ব অর্থাৎ, রাউন্ড অব ১৬-তেও দুই দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে। এক্ষেত্রে গ্রুপ পর্বের পর ইরান ও যুক্তরাষ্ট্র দুই দলকেই প্রথম নক আউট পর্ব পেরোতে হবে। তবে এক্ষেত্রে দুই দলকেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অব ৩২ উঠতে হবে। এরপর এই পর্বে প্রতিপক্ষকে হারিয়ে যেতে হবে রাউন্ড অব সিক্সটিনে। 

এছাড়া এই দুই পর্বে মুখোমুখি না হলেও, দুই দলই যদি প্রথম দুইটি নক আউট পর্ব উতরে যায়, তাহলে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হওয়ার ক্ষীণ সম্ভাবনা আছে। তবে সেক্ষেত্রে মিলতে হবে অনেক হিসাব-নিকাশ।  

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর