বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ঢাকা

অস্ট্রেলিয়া সিরিজের চ্যালেঞ্জ মোকাবিলায় আশাবাদী তাসকিন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮ মে ২০২৬, ০১:০৩ পিএম

শেয়ার করুন:

অস্ট্রেলিয়া সিরিজের চ্যালেঞ্জ মোকাবিলায় আশাবাদী তাসকিন
ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তাসকিন। ছবি: সংগৃহীত

জাতীয় দলের ডানহাতি পেসার তাসকিন আহমেদ ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এবং দেশের ক্রিকেট নিয়ে তার আশাবাদের কথা প্রকাশ করেছেন। বিশেষ করে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে কঠিন চ্যালেঞ্জ হিসেবে দেখলেও দলের সামর্থ্যের ওপর পূর্ণ আস্থা রেখেছেন টাইগার এই পেসার।

তাসকিন বলেন, 'সবাইকে ঈদের আন্তরিক শুভেচ্ছা। আল্লাহ যেন সবার কুরবানি কবুল করেন এবং সবাই পরিবারের সঙ্গে আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করেন। প্রতি বছর ঈদই আমার কাছে বিশেষ, আর দেশে থাকলে চেষ্টা করি ঈদগাহ মাঠে নামাজ আদায় করার। আল্লাহর রহমতে এটা এক অন্যরকম অনুভূতি। সবাই দোয়া করবেন যেন আল্লাহ আমাদের সুস্থ রাখেন।'


বিজ্ঞাপন


e4c58653-3e36-416b-a3c8-4de14ca0aefb

ঈদের আনন্দের মাঝেও দেশের ক্রিকেটের সামনের সূচি নিয়ে তাসকিনের চিন্তাভাবনা স্পষ্ট। তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজকে কঠিন প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করলেও সাম্প্রতিক সাফল্য থেকে দলের আত্মবিশ্বাস বাড়ছে বলেও জানান।

আরও পড়ুন: কলকাতায় মেসির ভাস্কর্য সরিয়ে ফেলার নির্দেশ

'আমরা গত কয়েকটি সিরিজ জিতেছি, যা আমাদের জন্য বড় প্রেরণা। ধারাবাহিকতা বজায় থাকলে ইনশাআল্লাহ আরও উন্নতি হবে,'বলেন তাসকিন।


বিজ্ঞাপন


আগামী আগস্টে অস্ট্রেলিয়া সফরের টেস্ট সিরিজ নিয়ে তাসকিন বলেন, 'টেস্ট সিরিজ এখনো কিছুটা দূরে, তাই আমি ধাপে ধাপে এগোতে চাই। তার আগে আমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ আছে, সেগুলো নিয়েই এখন মনোযোগ কেন্দ্রীভূত করছি।'

এসটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর