ভারতে ফুটবল কিংবদন্তি লিওনেল মেসিকে ঘিরে ভক্তদের উন্মাদনা নতুন কিছু নয়। বিশেষ করে কলকাতায় তার প্রতি ভালোবাসা অতুলনীয়। গত বছর ‘গোট ট্যুর অব ইন্ডিয়া’ উপলক্ষে কলকাতার লেকটাউন এলাকায় স্থাপন করা হয়েছিল মেসির ৭০ ফুট উঁচু সোনালি রঙের বিশাল ভাস্কর্য, যেখানে তাকে বিশ্বকাপ ট্রফি হাতে ধরে দেখা যায়। তবে কয়েক মাসের মধ্যেই এই ভাস্কর্যটি নিয়ে নিরাপত্তা সংক্রান্ত বড় উদ্বেগ তৈরি হয়েছে।
কলকাতা মহানগর উন্নয়ন কর্তৃপক্ষ (কেএমডিএ) এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রকৌশলীরা ভাস্কর্যটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন। বাতাসে দুলতে থাকা এই বিশাল ভাস্কর্যের কারণে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তাই নিরাপত্তার স্বার্থে ভাস্কর্যটি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
মেসির ভাস্কর্য সরিয়ে ফেলার পরিকল্পনা করা হলেও কাজটি মোটেও সহজ হচ্ছে না বলে জানিয়েছেন শরদ্বত মুখার্জি, ‘ভাস্কর্যটি সরানো যতটা সহজ মনে হয়েছিল, বাস্তবে ততটা নয়। যত দ্রুত সম্ভব এটি সরিয়ে ফেলার পরিকল্পনা করছি।’
আরও পড়ুন: ইতিহাসের সবচেয়ে বড় ষড়যন্ত্রের শিকার লিওনেল মেসি
এটি নিরাপদে নামাতে বড় ধরনের ক্রেনের প্রয়োজন হবে। কিন্তু লেকটাউন এলাকার ব্যস্ত সড়কে ক্রেন বসানো এবং কাজ করানো মানেই যানজট ও যান চলাচল বন্ধের সম্ভাবনা। এছাড়া ভাস্কর্যের পাশেই সাবওয়ে থাকায় ভারী ক্রেন বসানো নিয়ে জটিলতা তৈরি হয়েছে। বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করাও হতে পারে। এমনটায় জানায় ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে।
এখনো পর্যন্ত ভাস্কর্যটি অন্য কোথাও পুনঃস্থাপনের বিষয়ে কোনো ঘোষণা আসেনি। তবে নিরাপত্তার কারণে দ্রুত এই কাজ সম্পন্ন করার পরিকল্পনা চলছে। কর্মীরা ইতিমধ্যেই ভাস্কর্যের চারপাশে দড়ি বেঁধে সেটি স্থিতিশীল রাখার চেষ্টা করছেন।
বিজ্ঞাপন
এসটি



