বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ঢাকা

জোড়াতালি দিয়ে বিপিএল করার চেয়ে না করা ভালো: তামিম

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৭ মে ২০২৬, ০৬:০৯ পিএম

শেয়ার করুন:

জোড়াতালি দিয়ে বিপিএল করার চেয়ে না করা ভালো: তামিম

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে বারবার যে অসন্তোষ আর জটিলতা দেখা যায়, তা এবার এক নতুন মোড় নিয়েছে। 

বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, 'এখন থেকে খেলোয়াড়দের টাকা পরিশোধের কোনো দায়িত্ব বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আর বহন করবে না। ফ্র্যাঞ্চাইজি ও খেলোয়াড়দের মধ্যে আর্থিক লেনদেন এখন পুরোপুরি তাদের নিজস্ব বিষয়। বোর্ড কোনো মধ্যস্থতা বা গ্যারান্টি দেবে না।' 


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৭ মে) মিরপুরে সংবাদ সম্মেলনে তামিম বলেন, 'আমি জোড়াতালি দিয়ে বিপিএলের মতো টুর্নামেন্ট করবো না। আমরা যদি ফ্র্যাঞ্চাইজি না পাই, তাহলে আমরা মনে হয় না বিপিএল করা উচিত। শুধু করার জন্য বিপিএল করার থেকে না করাই ভালো। আমি সবসময় বিশ্বাস করি নিয়মিত বিপিএল হওয়া উচিত। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি।'

তিনি আরও বলেন, 'আমি যদি কোনো কিছু করি, যার কারণে বিসিবি ভোগান্তিতে পড়ে তাহলে আমাকে ধরতে হবে। আপনি ভুল করতেই পারেন। তবে জেনেশুনে যখন আপনি ভুল করেন তখন সেটা ক্রাইম।'

সম্প্রতি বিসিবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তামিম ইকবাল ও ফাহিম সিনহা গত দুই আসরের পারিশ্রমিক নিয়ে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, 'এই বিশৃঙ্খলার দায় তৎকালীন গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ফারুক আহমেদ ও আমিনুল ইসলাম বুলবুলের।' তামিমের মতে, 'কেউ ভুল করলে তার জবাবদিহি করতেই হবে; এটা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়, বরং পেশাদারিত্বের দাবি।'

ফাহিম সিনহা বলেন, 'দুটি দলের সঙ্গে চুক্তিই হয়নি। একটি আসর খেলে ফেলেছে। (দুই দল সিলেট এবং নোয়াখালী) চট্টগ্রাম রয়‍্যালসের দায়িত্ব বিসিবি নিয়ে নিয়েছিল। বিসিবির এই ভুল সিদ্ধান্তের কারণে ভুগতে হচ্ছে। সামনে যেন এমনটা না হয় আমরা এটা নিশ্চিত করবো। কোয়াবের প্রেসিডেন্ট মিঠুনের সঙ্গে কথা হয়েছে। প্লেয়ারদের কীভাবে চুক্তি হয় এটায় বিসিবি দিক নির্দেশনা দেবে। যেন প্লেয়াররা বিপদে না পরে।'


বিজ্ঞাপন


এসটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর