বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

কেবলমাত্র যারা ফিট তাদেরই স্কোয়াডে জায়গা হবে: আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ এএম

শেয়ার করুন:

নেইমারকে নিয়ে সুখবর দিলেন আনচেলত্তি
ব্রাজিল কোচ কার্লোস আনচেলত্তি

কয়েকদিনের মধ্যেই ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হবে। এর মধ্যে গুঞ্জন উঠেছে আসন্ন বিশ্বকাপের দল থেকে বাদ পড়তে যাচ্ছেন ব্রাজিল তারকা নেইমার। দায়িত্ব নেওয়ার পর থেকে কোচ কার্লো আনচেলত্তির দলেই ঢুকতে পারছে না নেইমার। তাই এই গুঞ্জন ডালপালা মেলতে শুরু করেছে।

এ গুঞ্জনের পর অবশ্য বিভিন্ন মহল থেকে নেইমারকে বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্ত করার দাবিও উঠছে। এর পরিপ্রেক্ষিতে দলের সেরা তারকাকে নিয়ে কিছুটা আশার বানী শোনালেন আনচেলত্তি। 


বিজ্ঞাপন


তিনি বলেছেন, ‘আমি আগেও বলেছি, এখনও বলছি। যারা শারীরিকভাবে সম্পূর্ণ প্রস্তুত তাদেরই স্কোয়াডে জায়গা হবে।

এ সময় নেইমারকে নিয়ে আনচেলত্তি বলেন, ‘নেইমার ব্রাজিলিয়ান ফুটবলে ইতিহাস তৈরি করেছে। সে অসাধারণ প্রতিভাবান। তাই তার বিষয়ে মানুষের আগ্রহ থাকবেই। আমি মনে করি আমাদের পরের বিশ্বকাপ জিততে সে যে কোনোভাবে সাহায্য করতে পারে।’

আনচেলত্তি জানান, ডিসেম্বরে ইনজুরির পর নেইমার এখন সেরে উঠছে। সে গোল করছে। তাকে এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে এবং ফিটনেস আরও বাড়াতে হবে। আপাতত সে সঠিক পথেই আছে।


বিজ্ঞাপন


সাম্প্রতিক সময়ে ব্রাজিল ও সান্তোসের হয়ে মাঠে নামা না হলেও গত শনিবার অ্যাতলেতিকো মিনেরিওর বিপক্ষে সান্তোসের ১-০ ব্যবধানে জয়ের ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেন নেইমার।

সান্তোস কোচ কুকা বলেন, ‘প্রতিটি ম্যাচেই নেইমার উন্নতি করছেন। অনুশীলনের পরও সে বাড়তি সময় দিচ্ছে। বল নিয়ে তার মুভমেন্ট অনেক ভালো হয়েছে এবং আরও উন্নতি করবে। তবে তাকে পুরো ৯০ মিনিট খেলানো ঝুঁকিপূর্ণ, সে পারবে কিনা তা দেখে সিদ্ধান্ত নিতে হবে।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা খুশি যে সে আবার খেলাটা উপভোগ করছে।’

উল্লেখ্য, গত বছরের ২২ ডিসেম্বর বা হাঁটুতে ছোট একটি অস্ত্রোপচার করান নেইমার। চলতি মাসের আন্তর্জাতিক বিরতিতেও তিনি আরেকটি প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছেন, যাতে বিশ্বকাপের আগে পুরোপুরি প্রস্তুত হতে পারেন।

এএইচ/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর