শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

বিশ্বকাপ ফাইনালের টিকিটের কোন ক্যাটাগরির দাম কত?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ পিএম

শেয়ার করুন:

বিশ্বকাপ ফাইনালের টিকিটের কোন ক্যাটাগরির দাম কত?
ফুটবল বিশ্বকাপের ট্রফি। ছবি: ইন্টারনেট

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৬৯ দিন বাকি। এবারই প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়, ফলে প্রতিযোগিতার উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতা—দুটোই থাকবে তুঙ্গে। তবে তার আগে ফাইনালের টিকিটের দাম দেখে আঁতকে উঠেছেন সমর্থকরা।

সেখানে প্রত্যেক ক্যাটাগরির টিকিটের দাম অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে। আকাশছোঁয়া দাম ও জটিল বিক্রি প্রক্রিয়া নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবল সমর্থকরা।


বিজ্ঞাপন


বিশ্বকাপের ফাইনাল ম্যাচের একটি টিকিটের দাম ধরা হয়েছে ১০ হাজার ৯৯০ ডলার। বাংলাদেশি টাকায় যা প্রায় ১৩ লাখ ৪৫ হাজার টাকা। ফুটবল ইতিহাসে সাধারণ গ্যালারির টিকিটের ক্ষেত্রে এটাই এখন পর্যন্ত সর্বোচ্চ দাম। অথচ আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর পক্ষ থেকে বিশ্বকাপের বিড–বুকে জানানো হয়েছিল, ফাইনালে টিকিটের সর্বোচ্চ দাম হবে ১ হাজার ৫৫০ ডলার (প্রায় ১ লাখ ৮৯ হাজার টাকা)।

যদিও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ মূল্য তালিকা প্রকাশ করেনি তারা। ফুটবলের এই নিয়ন্ত্রক সংস্থা মূলত ‘ডায়নামিক প্রাইসিং’ পদ্ধতি অনুসরণ করছে, যেখানে টিকিটের চাহিদা অনুযায়ী সময়ভেদে দামের পরিবর্তন হচ্ছে।

আরও পড়ুন: আর্জেন্টিনা কি পারবে ইতালি-ব্রাজিল হতে?

টিকিটের এমন আকাশচুম্বী দামের কারণে অনেকেই ফিফাকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়েছেন। যদিও বিষয়টি আড়াল করতে স্বল্পমূল্যের টিকিটের ঘোষণা দিয়েছিল ফিফা। তবে বুধবার প্রথমবারের মতো টিকিটের উন্মুক্ত বিক্রি শুরু হওয়ার পর চড়া দামের বিষয়টি আবারও সামনে এল।


বিজ্ঞাপন


এখন পর্যন্ত যা দেখা গেছে, তাতে গত ডিসেম্বরের তুলনায় এবারের উন্মুক্ত বিক্রিতে ফাইনালের টিকিটের দাম প্রায় ৩৮ শতাংশ পর্যন্ত বেড়েছে। প্রথম ক্যাটাগরিতে ১০ হাজার ৯৯০ ডলারের টিকিটের পাশাপাশি অন্যান্য ক্যাটাগরিতেও দাম বেড়েছে।

দ্বিতীয় ক্যাটাগরি: টিকিটের দাম ৫ হাজার ৫৭৫ ডলার থেকে ৩২ দশমিক ৭৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৩৮০ ডলারে (প্রায় ৯ লাখ টাকা)।

তৃতীয় ক্যাটাগরি: টিকিটের দাম ৪ হাজার ১৮৫ ডলার থেকে ৩৮ দশমিক ২৩ শতাংশ বেড়ে হয়েছে ৫ হাজার ৭৮৫ ডলার (প্রায় ৭ লাখ টাকা)।

কেবল মূল্যবৃদ্ধিই নয়, টিকিট বিক্রির প্রক্রিয়াও প্রশ্নের মুখে। লটারি পদ্ধতি ও ‘ফার্স্ট-কাম-ফার্স্ট-সার্ভ’ ব্যবস্থার কারণে লাখ লাখ সমর্থক অনলাইনে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও টিকিট পাননি। অভিযোগ উঠেছে, বহু ইউজার ভুল কিউ-তে চলে গেছেন বা তারা প্রযুক্তিগত ত্রুটির মুখে পড়েছেন।

এআরএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর