শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ঢাকা

বাংলাদেশের বিশ্বকাপ ব্যর্থতায় ফেঁসে যাচ্ছেন যারা!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫ মার্চ ২০২৪, ০৪:৩১ পিএম

শেয়ার করুন:

বাংলাদেশের বিশ্বকাপ ব্যর্থতায় ফেঁসে যাচ্ছেন যারা!

গত বছর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে বাজেভাবে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। মাঠের পারফর্ম্যান্সের মতই বিশ্বকাপের আগে থেকেই আরও বেশ কিছু বিষয় নিয়েই আলোচনা-সমালোচনা চলেছে দেশের ক্রিকেট নিয়ে। এদিকে বিশ্বকাপে পুরো টুর্নামেন্ট জুড়েই নানা রকম পরীক্ষা নিরীক্ষা হয়েছে টাইগারদের ব্যাটিং অর্ডার নিয়ে। ব্যর্থতার অন্যতম কারণ এটি, এমন ধারণাও করেছেন অনেকেই। ফলে বিশ্বকাপের ব্যর্থতার কারণ খুঁজে বের করতে তিন সদস্যে কমিটি গঠন করে বিসিবি। 

অবশেষ বিশ্বকাপ শেষ হবার তিন মাসের পর ব্যর্থতার কারণ অনুসন্ধানে মূল্যায়ন কমিটির প্রতিবেদনে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। জানা যায়, যেগুলো প্রকাশ করলে নতুন করে তদন্তের দাবি উঠতে পারে। সে কারণে প্রতিবেদনের অনুলিপি বোর্ড পরিচালকদের দেওয়া হয়নি বলে জানায় মূল্যায়ন কমিটি। বিশ্বকাপ দলে অস্থিরতা তৈরিতে দু’জন পরিচালকের দায় খুঁজে পেয়েছে কমিটি।

আরও পড়ুন-টি-টোয়েন্টিতে প্রধান কোচ হতে চান সালাহউদ্দিন, তবে...

দেশের কয়েকটি গণমাধ্যমের তথ্য অনুসারে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র জানিয়েছে, বিশ্বকাপ দলের সঙ্গে থাকা দুই জন পরিচালকের বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন ক্রিকেটাররা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও বিষয়টি চেপে গেছেন সার্বিক পরিস্থিতি বিবেচনা করে।

গত বছর ভারতের হওয়া বিশ্বকাপে চরমভাবে ব্যর্থ হয় বাংলাদেশ। কারণ অনুসন্ধানে এক মাসেরও বেশি সময় দলে বিশ্বকাপে দলের সঙ্গে থাকা সকলের সাক্ষাৎকার নেয় এনায়েত হোসেন সিরাজের মূল্যায়ন কমিটি। প্রথমে নেওয়া হয় বিশ্বকাপের টিম ডিরেক্টার খালেদ মাহমুদ সুজন, ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস, সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এবং সাবেক নির্বাচক হাবিবুল বাশারের।

আরও পড়ুন-অভিষেক ইনিংসেই যত রেকর্ড গড়লেন জাকের

পরে সাক্ষাৎকার নেওয়া হয় কোচিং স্টাফ ও ক্রিকেটারদের। সবার শেষে কমিটির সঙ্গে কথা বলেন সাকিব আল হাসান। বিশ্বকাপ স্কোয়াডে না থাকলেও তামিম ইকবালকেও মুখোমুখি হতে হয় মূল্যায়ন কমিটির।

বিসিবি সভাপতি ও তামিমের মধ্যে বিভেদ সৃষ্টির পেছনে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের দায় খুঁজে পেয়েছে কমিটি। বিশ্বকাপে তামিম না থাকায় দলের ভারসাম্য নষ্ট হয়েছে বলে একাধিক অভিজ্ঞ ক্রিকেটারের বক্তব্যে উঠে এসেছে। বিসিবির একজন পরিচালক জানান, তামিম ইকবাল ও মাশরাফি বিন মুর্তজার পরামর্শে হাথুরুসিংহেকে দ্বিতীয় দফায় জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়।

আরও পড়ুন-সাংবাদিক বোনের প্রশ্নে যা বললেন অভিষেকেই ফিফটি হাঁকানো জাকের

কিন্তু অধিনায়ক কোচের কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা না পাওয়ায় দূরত্ব বাড়তে থাকে। পরিস্থিতি বেশি খারাপ হওয়ায় তামিম হুট করে অবসরের ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবসর ভাঙলেও নেতৃত্ব ছেড়ে দেন তামিম। কিন্তু কোচ কোনোভাবে চাননি তামিম বিশ্বকাপ খেলুক।

ভারতে হওয়া ওয়ানডে বিশ্বকাপে প্রতি ম্যাচে ব্যাটিং অর্ডার পরিবর্তন করে বাংলাদেশ দল। এ জন্য দল হিসেবে ভালো খেলতে পারেনি টাইগাররা। এতে মত দিয়েছেন বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের একাংশ। মূল্যায়ন কমিটির প্রতিবেদনে ব্যর্থতার কারণ হিসেবে এটিকেও বেশ গুরুত্বসহকারে দেখানো হয়েছে।

আরও পড়ুন-ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের দাম কোটি টাকা!

বিশ্বকাপ দলের অধিনায়ক সাকিব আল হাসানের ইচ্ছেতেই এমন পরিবর্তন হয়েছে বলে মূল্যায়ন কমিটিকে জানিয়েছেন হাথুরুসিংহে। অন্যদিকে সাকিবও মূল্যায়ন কমিটিকে জানান, প্রধান কোচের কথায় ব্যাটিং অর্ডারে পরিবর্তন করা হয়।

মূল্যায়ন কমিটির তথ্যে সব চেয়ে আলোচিত বিষয় জানা যায় প্রধান কোচ হাথুরুসিংহে বিশ্বকাপের মাঝে নাসুম আহমেদকে চড় মারার বিষয়। যেখানে সকলে একটি বিষয়ে একমত হয়েছে। ক্রিকেটার, টিম ম্যানেজম্যান্ট, পরিচালক বা কোচিং স্টাফের কেউই মূল্যায়ন কমিটিকে কোনো তথ্য দেয়নি।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর