শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ঢাকা

টি-টোয়েন্টি বিশ্বকাপ

ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের দাম কোটি টাকা! 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৪, ০৮:৩৭ পিএম

শেয়ার করুন:

ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের দাম কোটি টাকা! 

ভারত এবং পাকিস্তানের মধ্যকার ম্যাচকে ঘিরে বরাবরই বাড়তি আকর্ষণ থাকে ক্রিকেটপ্রেমীদের মাঝে। বিশ্বকাপের ম্যাচ হলে তো এই চাহিদা বেড়ে যায় কয়েকগুণ বেশি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করেও তার ব্যতিক্রম ঘটছে না।

আগামী ১ জুন মার্কিন যুক্তরাষ্ট্র ও উইন্ডিজে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। যেখানে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের ম্যাচের টিকিট হয়ে ওঠে সোনার হরিণে। অতিরিক্ত দামেও মেলে না টিকিট নামের সোনার হরিণ।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও মুখোমুখি হতে যাচ্ছে ভারত-পাকিস্তান। এ ম্যাচের টিকিট নিয়ে যে প্রতিবেদন প্রকাশ করেছে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকট্যাকার, সেটি চোখ কপালে ওঠার মতোই।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৯ জুন মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। সেই ম্যাচের টিকিট আইসিসি নিজেদের ওয়েবসাইটে ছাড়ার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে গেছে। যারা সেই সোনার হরিণ হাতে পেয়েছেন, তাদের মধ্যেই কেউ কেউ নেমে পড়েছেন সেটি কালোবাজারে চড়া দামে বিক্রি করতে। 

ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম বলছে, কালোবাজারে সর্বনিম্ন ১,২৫৯ ডলারে বিক্রি হচ্ছে এই ম্যাচের টিকিট; বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ লাখ ৩৮ হাজার টাকা। আর এখন পর্যন্ত সর্বোচ্চ ১ লাখ ৭৫ হাজার ডলারে বিক্রি হচ্ছে একটি টিকিট; যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৯১ লাখ ৪৩ হাজার টাকা। 

শুধু তাই নয়, সর্বোচ্চ দামে বিক্রি হওয়া এই টিকিট কিনতে সঙ্গে দিতে হবে অতিরিক্ত ৫০,০০০ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫৪ লাখ ৭০ হাজার টাকা। অর্থাৎ একটি টিকিটেরই দাম পড়ছে ২ কোটি ৪৬ লাখ টাকা।

অথচ আইসিসির ওয়েবসাইটে এই ম্যাচের সবচেয়ে কমদামি টিকেটের দাম ছিল মাত্র ছয় ডলার, অর্থাৎ প্রায় ৬৫৬ টাকা। সর্বোচ্চ ৪০০ ডলার বা প্রায় ৪৩,৭৫৬ টাকায় পাওয়া গেছে সবচেয়ে সুবিধাজনক জায়গায় বসে খেলা দেখার টিকিট।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর