সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

১০০০ বছর পর পৃথিবী কেমন হবে? বিজ্ঞানীদের ১০টি মডেলে ভবিষ্যতের ছবি

বিজ্ঞান ডেস্ক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পিএম

শেয়ার করুন:

১০০০ বছর পর পৃথিবী কেমন হবে? বিজ্ঞানীদের ১০টি মডেলে ভবিষ্যতের ছবি
১০০০ বছর পর পৃথিবী কেমন হবে? বিজ্ঞানীদের ১০টি মডেলে ভবিষ্যতের ছবি

এক হাজার বছর পর পৃথিবী কেমন হবে এবং মানবসভ্যতার ভবিষ্যৎ কী রূপ নিতে পারে, তা জানতে সম্প্রতি নতুন একটি গবেষণা চালিয়েছে বিজ্ঞানীদের একটি দল। বিভিন্ন পরিস্থিতিতে প্রযুক্তি, সম্পদ, সমাজ ও পরিবেশ পরিবর্তন হলে মানবসভ্যতা কীভাবে এগোতে পারে বা সংকটে পড়তে পারে, তা খতিয়ে দেখতে গবেষকরা ভবিষ্যতের ১০টি সম্ভাব্য মডেল তৈরি করেছেন। কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে পরিচালিত এই গবেষণায় সভ্যতার উত্থান-পতন এবং টিকে থাকার নানা দিক উঠে এসেছে।

ভবিষ্যতের ১০টি মডেল ও সিমুলেশন

ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করতে বিজ্ঞানীরা ‘গোল্ডেন এজ’, ‘বিগ ব্রাদার ইজ ওয়াচিং’, ‘সোর্ড অব ডেমোক্লিস’ এবং ‘ইউরোবোরাস’-এর মতো ১০টি ভিন্ন পরিস্থিতি বা মডেল তৈরি করেন। এই মডেলগুলোতে সম্পদের ঘাটতি, অতিরিক্ত প্রযুক্তিগত নির্ভরতা, কঠোর নজরদারি কিংবা সভ্যতার বারবার ধসে পড়া ও ঘুরে দাঁড়ানোর চিত্র তুলে ধরা হয়েছে। প্রতিটি পরিস্থিতির ওপর ২০০টি করে মোট ২,০০০টি স্বাধীন কম্পিউটার সিমুলেশন চালিয়ে বিজ্ঞানীরা দেখেছেন, কীভাবে বিভিন্ন পরিস্থিতিতে সভ্যতার প্রযুক্তিগত কার্যকলাপ ও সম্পদ ওঠানামা করতে পারে।

আরও পড়ুন: বৃষ্টির ফোঁটা থেকে তৈরি হবে বিদ্যুৎ, যুগান্তকারী উদ্ভাবন!

উন্নতি থেকে শুরু করে পতন ও পুনরুদ্ধার

সিমুলেশনের ফলাফলে দেখা গেছে, ‘গোল্ডেন এজ’ বা ‘আউট অব ইডেন’-এর মতো কিছু মডেলে দীর্ঘ সময় ধরে নিরবচ্ছিন্নভাবে প্রযুক্তিগত কার্যকলাপ বজায় থাকে। আবার ‘বিগ ব্রাদার ইজ ওয়াচিং’ বা ‘সোর্ড অব ডেমোক্লিস’-এর মতো মডেলে অতিরিক্ত নির্ভরতা বা নজরদারির কারণে তুলনামূলক কম সময়েই পতন বা কোলাপস দেখা দিতে পারে। অন্যদিকে, ‘ইউরোবোরাস’ বা ‘রিস্টোরেশন’ মডেলে সভ্যতার বিকাশ সরলরেখায় না গিয়ে বারবার ধসে পড়া এবং পরবর্তীতে প্রযুক্তির সাহায্যে আবার ঘুরে দাঁড়ানোর এক চক্র হিসেবে ফুটে উঠেছে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর