সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ঢাকা

বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বুধবার, বাংলাদেশ থেকে দেখা যাবে?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৮:৫৪ পিএম

শেয়ার করুন:

বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বুধবার, বাংলাদেশ থেকে দেখা যাবে?
মহাজাগতিক এক বিরল দৃশ্য পূর্ণ সূর্যগ্রহণ

আগামী বুধবার (১২ আগস্ট) ঘটবে পূর্ণ সূর্যগ্রহণ। তবে মহাজাগতিক এ বিরল দৃশ্য বাংলাদেশ থেকে দেখা যাবে না।

আবহাওয়া অফিস জানিয়েছে, ওইদিন রাত ৯টা ৩৪ মিনিটে শুরু হয়ে পরদিন ১৩ আগস্ট (বৃহস্পতিবার) রাত ১২টা ৪৮ মিনিটে গ্রহণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে।

সোমবার (১০ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সূর্যগ্রহণটি শুরু হবে ১২ আগস্ট রাত ৯টা ৩৪ মিনিট ১৮ সেকেন্ডে। কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে রাত ১১টা ৫ সেকেন্ডে। পরদিন ১৩ আগস্ট রাত ১২টা ৪৮ মিনিট ৪৮ সেকেন্ডে গ্রহণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। এরপর কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে এবং পরে পূর্ণ গ্রহণের সমাপ্তি ঘটবে।

Total_solar_eclipse_1

গ্রহণটি যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্য, বেরিং সাগর, রাশিয়ার তাইমির উপদ্বীপ ও আনাদির উপসাগরসংলগ্ন এলাকা, আর্কটিক মহাসাগরের কিছু অংশ, আইসল্যান্ডের পশ্চিম উপকূল এবং ইউরোপের কয়েকটি অঞ্চলে দৃশ্যমান হবে।  পূর্ণ সূর্যগ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ১.০৮।

এমএইচএইচ/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর