বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

বাসার ছাদের গরম কমানোর ৩টি জাদুকরী উপায়

বিজ্ঞান ডেস্ক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৪০ এএম

শেয়ার করুন:

বাসার ছাদের গরম কমানোর ৩টি জাদুকরী উপায়
বাসার ছাদের গরম কমানোর ৩টি জাদুকরী উপায়

চৈত্র-বৈশাখ মানেই মাথার ওপর আগুনের হলকা! যাদের বাড়ি টপ ফ্লোরে বা একতলা, রোদ উঠলে তাদের ছাদ যেন গরম তাওয়া হয়ে যায়। ওপরের সেই অসহ্য আঁচ সরাসরি ঘরে ঢোকায় ফ্যান চালিয়েও কোনো লাভ হয় না। তবে পকেটের কড়ি খরচ করে এসি না কিনলেও এখন ঘর রাখা যাবে ফুরফুরে। মাত্র কয়েকটি সস্তা ও প্রাকৃতিক উপায়ে ছাদের তাপমাত্রা কমিয়ে ঘরকে রাখা যায় শীতল। জেনে নিন সহজ সেই কৌশলগুলো।

১. সবুজ জালের ম্যাজিক (Green Net)


বিজ্ঞাপন


নার্সারি বা বাগানে সাধারণত যে সবুজ রঙের জাল ব্যবহার করা হয়, তা ছাদের ওপর টাঙিয়ে দিতে পারেন। এই জাল সরাসরি সূর্যের অতিবেগুনি রশ্মি এবং তাপ ছাদে পড়তে বাধা দেয়। ফলে ছাদের মেঝে তেতে ওঠে না এবং নিচের ঘরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪-৫ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে।

b7b1ab7b5ae455dd3ae59ab640e5890f

২. ছাদ-বাগান বা প্রাকৃতিক কুলিং

ছাদ ঠান্ডা রাখার সবচেয়ে সেরা উপায় হলো গাছ লাগানো। টবে বা ড্রামে রাখা গাছ এবং ভেজা মাটি ‘ন্যাচারাল ইনসুলেটর’ হিসেবে কাজ করে। মাটি সূর্যের তাপ শুষে নেয় এবং গাছের প্রস্বেদন প্রক্রিয়ায় ছাদের বাতাস শীতল থাকে। ছাদে ছোট একটি বাগান থাকলে নিচের ঘর এমনিতেই বেশ আরামদায়ক থাকে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ঘরের ছাদ ঠান্ডা রাখার নিনজা টেকনিক

৩. পুরনো পদ্ধতি: চটের বস্তা ও পানি

এটি অত্যন্ত সাশ্রয়ী এবং পরীক্ষিত একটি পদ্ধতি। বিকেলের দিকে ছাদে চটের (জুটের) বস্তা বিছিয়ে তাতে ভালো করে পানি ছিটিয়ে দিন। সূর্যাস্তের পর এই ভেজা বস্তাগুলো ছাদের তাপমাত্রা দ্রুত টেনে নেয়। ফলে রাতে শোয়ার সময় ছাদ আর গরম হাওয়া ছাড়ে না এবং ঘর থাকে বেশ ঠান্ডা।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর