রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ আজ

বিজ্ঞান ডেস্ক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩০ এএম

শেয়ার করুন:

বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ আজ
বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ আজ হবে।

আজ ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার ২০২৬ সালের প্রথম সূযগ্রহণ হবে। এটি হবে বলয়গ্রাস সূর্যগ্রহণ। ইংরেজিতে বলে ‘রিং অব ফায়ার’।

যদিও বাংলাদেশ ও ভারতসহ দক্ষিণ এশিয়ার অনেক দেশেই এই মহাজাগতিক ঘটনা দেখা যাবে না। 

Solar-Eclipse-768x402_(1)

বলয়গ্রাস দেখা যাবে কেবলমাত্র অ্যান্টার্কটিকা থেকে। আংশিক গ্রহণ দেখা যাবে আর্জেন্টিনা এবং চিলির দক্ষিণ দিক থেকে। দক্ষিণ আফ্রিকা, মাদাগাজ়কার এবং মোজ়াম্বিকের আকাশেও এই গ্রহণ দৃশ্যমান হবে।

আরও পড়ুন: ২০২৬ সালে সূর্যগ্রহণ কয়টি?

সূর্যগ্রহণ কেন হয়?

পৃথিবী, সূর্য এবং চন্দ্র মহাকাশে নিজ কক্ষপথে অবিরত পরিভ্রমণকালে সূর্য, চন্দ্র এবং পৃথিবী এক সরলরেখায় অবস্থান করলে, অর্থাৎ চন্দ্র পৃথিবী এবং সূর্যের মধ্যে অবস্থানকালে কিছু সময়ের জন্য চন্দ্রের ছায়া পৃথিবীতে পড়লে সূর্যগ্রহণ ঘটে। সাধারণত চন্দ্র, পৃথিবী এবং সূর্যের অবস্থানের তারতম্যের কারণে বিভিন্ন প্রকার সূর্যগ্রহণ পরিলক্ষিত হয় (পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, আংশিকগ্রাস সূর্যগ্রহণ, বলয়াকারগ্রাস সূর্যগ্রহণ)।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর