সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ঢাকা

খাওয়ার আগে-পরের দোয়া

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৩, ০১:০৭ পিএম

শেয়ার করুন:

খাওয়ার আগে-পরের দোয়া

খাবার মানুষের প্রাকৃতিক ও মানবিক প্রয়োজন। ইসলামি নীতিমালার অনুসরণে খাদ্য জোগাড় ও গ্রহণ করলে তা ইবাদতে পরিণত হয়। রাসুলুল্লাহ (স.) ইরশাদ করেছেন, ‘একজন মুসলিম তার সব কিছুতে সওয়াবের অধিকারী হয়, এমনকি তার মুখে খাবারের যে লোকমা আহরণ করে থাকে তাতেও সে সওয়াব পায়।’ (মুসনাদে আহমদ: ১৫৩১)

খাবার গ্রহণের আগে পরে দোয়া পাঠ করা সুন্নত। রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘যে খাবারে বিসমিল্লাহ পড়া হয় না, সে খাবারে শয়তানের অংশ থাকে। সেই খাবার মানুষের সঙ্গে শয়তানও ভক্ষণ করে।’ (মুসলিম: ৫৩৭৬) তাই খাওয়া বিসমিল্লাহ বলে ডান হাত দিয়ে শুরু করতে হবে। অতঃপর দোয়া পড়তে হবে।

খাদ্য গ্রহণের আগের দোয়া

 اَللَّهُمَّ بَارِكْ لَنَا فِيْهِ وَ اَطْعِمْنَا خَيْراً مِّنْهُ ‘আল্লাহুম্মা বা-রিক লানা- ফী-হি ওয়া আত্বইমনা খাইরাম্ মিনহু।’ অর্থ: ‘হে আল্লাহ! আমাদেরকে এতে বরকত দিন, ভবিষ্যতে আরো উত্তম খাদ্য দিন’। আবদুল্লাহ ইবনু আব্বাস (রা.) বলেন, রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘যখন তোমাদের কেউ খাবার খায়, তখন সে যেন এ দোয়াটি পড়ে। (তিরমিজি, আবু দাউদ, মেশকাত: ৪২৮৩)

আরও পড়ুন: ঘরে প্রবেশ ও বের হওয়ার দোয়া

খাদ্য গ্রহণের পরের দোয়া
খাবারগ্রহণ শেষে এই দোয়া পড়া সুন্নত—الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا، وَسَقَانَا، وَجَعَلَنَا مُسْلِمِينَ ‘আলহামদু লিল্লাহিল্লাজি আতআমানা, ওয়া সাকানা, অজাআলানা মুসলিমিন।’ অর্থ: ‘সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের খাইয়েছেন, পান করিয়েছেন এবং মুসলিম বানিয়েছেন।’ আবু সাঈদ খুদরি (রা.) বলেন, নবীজি (স.) খাবার শেষে এই দোয়া পড়তেন। (আবু দাউদ: ৩৮৫০)


বিজ্ঞাপন


আল্লাহ তাআলা আমাদেরকে খাদ্যগ্রহণের আগে-পরে হাদিসের নির্দেশনা অনুযায়ী দোয়া পাঠ করার তাওফিক দান করুন। আমিন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর