সোমবার, ২৫ মে, ২০২৬, ঢাকা

দ্রুত বিয়ের দোয়া

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২২, ০৬:০৩ পিএম

শেয়ার করুন:

দ্রুত বিয়ের দোয়া

বিয়ে হলো আল্লাহ তাআলার একটি বিধান। কিন্তু সমাজের কিছু নিয়ম কানুনের চাপে পড়ে অনেক যুবক-যুবতি সঠিক সময়ে বিয়ে করতে পারেন না। ফলে তারা মনঃকষ্টে ভোগেন। দ্রুত বিয়ে হওয়া কিংবা বিয়ের আনুষঙ্গিক কাজ সহজ হওয়া নিয়ে ওলামায়ে কেরাম কিছু আমলের কথা বলেছেন। এর মধ্যে বিশেষ দুটি কোরআনি আমল এখানে তুলে ধরা হলো। 

যে দোয়ায় উত্তম জীবনসঙ্গী লাভ হয়
পবিত্র কোরআনে নবী মুসা (আ.)-এর একটি দোয়ার উল্লেখ রয়েছে। যেটি আপনিও আমল করতে পারেন। দোয়াটি পড়ার পর আল্লাহ তাআলা মুসা (আ.)-এর বিয়ে ও থাকা-খাওয়ার ব্যবস্থা করেছেন। সেইসঙ্গে উত্তম জীবনসঙ্গিনীরও ব্যবস্থা করেছেন। দোয়াটি হলো- ﺭَﺏِّ ﺇِﻧِّﻲ ﻟِﻤَﺎ ﺃَﻧْﺰَﻟْﺖَ ﺇِﻟَﻲَّ ﻣِﻦْ ﺧَﻴْﺮٍ ﻓَﻘِﻴﺮٌ ‘রাব্বি ইন্নি লিমা- আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকীর।’ অর্থ: ‘হে আমার পালনকর্তা, তুমি আমার প্রতি যে অনুগ্রহ পাঠাবে, আমি তার মুখাপেক্ষী।’ (সুরা আল-কাসাস: ২৪)


বিজ্ঞাপন


আরও পড়ুন: সুন্দর ও গুরুত্বপূর্ণ কিছু ছোট দোয়া

চক্ষু শীতলকারী স্ত্রী লাভের দোয়া
পবিত্র কোরআনে আরেকটি দোয়ার উল্লেখ রয়েছে। যাকে বলা হয়ে থাকে চক্ষু শীতলকারী স্ত্রী লাভের দোয়া। এই দোয়াটি পাঠ করা আল্লাহর প্রিয় বান্দাদের একটি গুণ। তারা পুণ্যবান স্ত্রী ও সন্তানের জন্যও আল্লাহর কাছে দোয়া করে থাকেন। সেই দোয়াটি হলো— ﺭَﺑَّﻨَﺎ ﻫَﺐْ ﻟَﻨَﺎ ﻣِﻦْ ﺃَﺯْﻭَﺍﺟِﻨَﺎ ﻭَﺫُﺭِّﻳَّﺎﺗِﻦَﺍ ﻗُﺮَّﺓَ ﺃَﻋْﻴُﻦٍ ﻭَﺍﺟْﻌَﻠْﻨَﺎ ﻟِﻠْﻤُﺘَّﻘِﻴﻦَ ﺇِﻣَﺎﻣًﺎ ‘রাব্বানা-হাবলানা-মিন আজওয়া-জিনা- ওয়া জুররিইয়া-তিনা, কুররাতা আ‘ইউনিওঁ, ওয়াজ‘আলনা-লিলমুত্তাকিনা ইমা-মা।’ অর্থ: ‘হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্যে চোখের শীতলতা দান করো এবং আমাদের আল্লাহভীরুদের জন্য আদর্শস্বরূপ করো।’ (সুরা ফুরকান: ৭৪)

আরও পড়ুন: তাকওয়া অর্জনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

আলেমরা উত্তম জীবনসঙ্গী লাভে উল্লেখিত দোয়াগুলো পড়ার পরামর্শ দিয়ে থাকেন। আল্লাহ তাআলা মুসলিম যুবক-যুবতীদের উল্লেখিত দোয়াগুলো পাঠ করার তাওফিক দান করুন এবং তাদের মনের আশা আল্লাহ পূরণ করুন। আমিন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর