শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন ৩ ডিসেম্বর, জোর প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১০ পিএম

শেয়ার করুন:

গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন ৩ ডিসেম্বর, জোর প্রস্তুতি
দেশি-বিদেশি অতিথিরা অংশ নেবেন। ছবি: সংগৃহীত

সিলেটের ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুরের ৭০ বছর পূর্তি উপলক্ষে আগামী ৩ ডিসেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে ‘৭ম পাগড়ি প্রদান ও ১০ সালা দস্তারবন্দি সম্মেলন’। বরেণ্য আলেম আল্লামা নূরউদ্দীন আহমদ গহরপুরী প্রতিষ্ঠিত এ জামিয়ার ময়দানে আয়োজিত সম্মেলনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। মাদরাসার সাবেক শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

সম্মেলনে দেশের বিশিষ্ট আলেমদের পাশাপাশি ভারত, পাকিস্তান, মিসর ও ফিলিস্তিনের খ্যাতিমান আলেম, কারী, নাশিদশিল্পী ও ইসলামি স্কলাররা অতিথি হিসেবে অংশ নেবেন। তাদের উপস্থিতিতে দীর্ঘ এক দশকে কুরআন, হাদিস ও ফিকহশাস্ত্রে শিক্ষা সমাপনকারী শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে পাগড়ি প্রদান করা হবে।

আরও পড়ুন

শিক্ষকতার ৫০ বছর পূর্তিতে বিরল সম্মানে ভূষিত দুই মাদরাসা শিক্ষক

জামিয়ার মুহতামিম মুসলেহ উদ্দীন আহমদ গহরপুরী জানান, সম্মেলনের সার্বিক প্রস্তুতি পুরোদমে চলছে। নির্ধারিত সময়ের আগেই সব প্রস্তুতি সম্পন্ন হবে বলে আশা করছেন তারা। এ উপলক্ষে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানকে সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

প্রস্তুত হচ্ছে মাদরাসার ময়দান। ছবি: সংগৃহীত
প্রস্তুত হচ্ছে মাদরাসার ময়দান। ছবি: সংগৃহীত

মাদরাসা সূত্রে জানা গেছে, গত ১০ বছরে ৬০তম থেকে ৬৯তম ব্যাচের যেসব শিক্ষার্থী হিফজুল কুরআন, তাকমিল ফিল হাদিস এবং তাখাসসুস ফিল ফিকহি ওয়াল ইফতা সম্পন্ন করেছেন, তারা এ সম্মেলনে পাগড়ি গ্রহণ করবেন। ইতোমধ্যে তাদের নিবন্ধন কার্যক্রম শেষ হয়েছে। নিবন্ধিত শিক্ষার্থীদের পাগড়ির পাশাপাশি সম্মানজনক পোশাক ‘আবা’ ও বিভিন্ন উপহারসামগ্রী দেওয়া হবে।

দস্তারবন্দি সম্মেলন উপলক্ষে আল্লামা নূরউদ্দীন আহমদ গহরপুরীর জীবন ও কর্ম নিয়ে শিশু-কিশোরদের উপযোগী একটি বইও প্রকাশিত হচ্ছে। ‘ছোটদের আল্লামা নূরউদ্দীন আহমদ গহরপুরী রহ.’ শিরোনামের বইটি লিখেছেন বিশিষ্ট শিশুসাহিত্যিক ও সংগঠক মাসউদুল কাদির। এর আগে আল্লামা গহরপুরীর জীবন, কর্ম ও অবদান নিয়ে বৃহৎ কলেবরের একটি স্মারকগ্রন্থ এবং জীবনীগ্রন্থ প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন

আমিরাতে মাওলানা মুসলেহ উদ্দীন গহরপুরীকে সংবর্ধনা

প্রসঙ্গত, জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুরের প্রতিষ্ঠাতা শায়খুল হাদিস আল্লামা নূরউদ্দীন আহমদ গহরপুরী দেশের প্রখ্যাত আলেম ও কওমি মাদরাসা শিক্ষার অন্যতম অভিভাবক ছিলেন। ২০০৫ সালে ইন্তেকালের আগ পর্যন্ত তিনি টানা নয় বছর কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সভাপতির দায়িত্ব পালন করেন। তার একমাত্র ছেলে মাওলানা মুসলেহ উদ্দীন আহমদ রাজু বর্তমানে জামিয়ার প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বেফাকের সহসভাপতিও।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর