পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতা শুরু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) উদ্বোধন হওয়া এ প্রতিযোগিতায় পাকিস্তানসহ ৩২টি দেশের ক্বারিরা অংশ নিচ্ছেন। বিচারকের দায়িত্ব পালন করছেন মিসর, ইরান ও পাকিস্তানের আলেমরা। ২৬ নভেম্বর পর্যন্ত চলবে এ আয়োজন।
কোরআন শিক্ষা, হিফজ ও বিশুদ্ধ তেলাওয়াতের চর্চা প্রসারই এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।
আরও পড়ুন: আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় হাফেজ বশিরের বিশ্বজয়
উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তানের ধর্মবিষয়ক মন্ত্রী সরদার ইউসুফ বলেন, এ প্রতিযোগিতা পবিত্র কোরআনের প্রতি অংশগ্রহণকারী দেশগুলোর সম্মিলিত অঙ্গীকারের বহিঃপ্রকাশ। তাঁর ভাষায়, কোরআন মানুষের ব্যক্তিগত ও সামষ্টিক জীবনের জন্য পূর্ণাঙ্গ দিকনির্দেশনা দেয়। তাই তেলাওয়াতের পাশাপাশি কোরআনের শিক্ষা বোঝা ও বাস্তব জীবনে তা অনুসরণের চর্চাও বাড়াতে হবে।
আরও পড়ুন: আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশের হাফেজ নুরুদ্দিন
মন্ত্রী আরও বলেন, কোরআনের শিক্ষা প্রচারকে পাকিস্তান জাতীয় দায়িত্ব মনে করে। কোরআন ন্যায়বিচার, সদাচার ও মানবতার প্রতি সম্মান প্রদর্শনের শিক্ষা দেয়। তিনি আশা প্রকাশ করেন, এ প্রতিযোগিতা ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশগুলোর মধ্যে আধ্যাত্মিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার করবে।
এর আগে ২০২৫ সালের নভেম্বরে পাকিস্তান প্রথম আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতার আয়োজন করেছিল। ওই প্রতিযোগিতায় ৪০টির বেশি দেশের ক্বারিরা অংশ নিয়েছিলেন।
সূত্র: আরব নিউজ




