বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

আরবি শিক্ষক প্রশিক্ষণের তৃতীয় ব্যাচ আয়োজন হাসানাহ ফাউন্ডেশনের

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পিএম

শেয়ার করুন:

আরবি শিক্ষক প্রশিক্ষণের তৃতীয় ব্যাচ আয়োজন হাসানাহ ফাউন্ডেশনের

আরবি ভাষা শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়াতে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির তৃতীয় ব্যাচ আয়োজন করতে যাচ্ছে হাসানাহ ফাউন্ডেশন। এ প্রশিক্ষণে অংশ নিতে আগ্রহীদের নিবন্ধন করতে হবে আগামী ৮ নভেম্বর ২০২৬-এর মধ্যে।

ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারী তার ফেসবুক পোস্টে এ প্রশিক্ষণ কর্মসূচির তথ্য জানান।

এ প্রশিক্ষণ আরবি ভাষা শেখার প্রাথমিক কোর্স নয়। যারা ইতোমধ্যে আরবি ভাষায় ভালো দক্ষতা ও মৌলিক জ্ঞান রাখেন, বিশেষ করে আরবি ভাষার শিক্ষক ও আগ্রহী প্রশিক্ষকদের জন্য এটি আয়োজন করা হয়েছে। এর উদ্দেশ্য, অংশগ্রহণকারীদের আধুনিক ও কার্যকর পদ্ধতিতে আরবি ভাষা শেখানোর দক্ষতা বাড়ানো।

আরও পড়ুন: আরবি ভাষা শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করল হাসানাহ ফাউন্ডেশন

প্রশিক্ষণে আধুনিক শিক্ষণ-পদ্ধতি, ব্যবহারিক অনুশীলন এবং শ্রেণিকক্ষ পরিচালনার কার্যকর কৌশল শেখানো হবে। এর মাধ্যমে আরবি ভাষা শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখার আশা করছে আয়োজক প্রতিষ্ঠান।

ফাউন্ডেশনটি এর আগে সফলভাবে এ প্রশিক্ষণের দুটি ব্যাচ সম্পন্ন করেছে। এবার তৃতীয় ব্যাচের আয়োজনের মধ্য দিয়ে প্রশিক্ষণ কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা হচ্ছে।

নিবন্ধন ও বিস্তারিত তথ্য জানা যাবে নিচের লিংকে।

নিবন্ধন লিংক: https://forms.gle/1B9Y1g6pZzkthN3U9

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর